এক মৌসুমে দুই বার চাষ করা যাবে আলু, ফলন মিলবে ৪২ থেকে ৪৫ টন
, ২০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৮ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
এক মৌসুমে দুই বার চাষ করা যাবে আলু। ফলন মিলবে হেক্টর প্রতি ৪২ থেকে ৪৫ টন। নেদারল্যান্ডস থেকে আমদানি করা ভ্যালেন্সিয়া জাতের আলুতে মিলছে এমন সাফল্য। প্রাথমিকভাবে চাষ হচ্ছে ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের কয়েক জেলায়। গবেষকরা বলছেন, এর ফলে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি করা যাবে আলু।
ঠাকুরগাঁও সদরের নিমবাড়ি এলাকার কৃষক খালেকুজ্জামান। এক একর জমিতে চাষ করেছেন ভ্যালেন্সিয়া জাতের আলু। এই জাতটিতে রোগবালাই কম হয় উল্লেখ করে আশা করছেন, লাভবান হওয়ার।
কৃষক খালেকুজ্জামান বলেন, এটা বর্ষার শেষ মৌসুমে লাগালে ওই আলুটা তুলে একই জমিতে আরেকবার লাগানো যায়। এমনকি পূর্বে আমি দুইবার করেছিলাম ফলন ভালো হয়েছিল।
একই ধরণের তথ্য উঠে এসেছে আলুর এই জাতটির চাষ বিষয়ক মাঠ দিবসে। অন্য কৃষকরাও বলছেন, উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালের এই আলু চাষে লাভবান হবেন তারা।
আরেকজন কৃষক বলেন, এই আলুটি এমন একটি জাত যা অন্যান্য জাতের তুলনায় তার ইলড বেশি এবং ৬০ দিনে আলু অন্য জাতের তুলনায় ওজনটাও বেশি হয়।
নেদারল্যান্ডস থেকে আমদানি করা ভ্যালেন্সিয়া জাতের আলুর হেক্টর প্রতি ফলন মিলছে ৪২ থেকে ৪৫ টন। দেশি জাতের চেয়ে বেশি ২৮ গুণ। তাই গুণগত মান পরীক্ষা করে বীজ তৈরির দিকে মনোযোগ দিয়েছেন গবেষকরা।
আলু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তুহিন শুভ্র বলেন, এটা আমাদের ঢাকাসহ যে বড় বড় শহর আছে সেই শহরগুলোতে এই আলু নিয়ে কৃষকরা সঙ্গে সঙ্গে বিক্রি করবে। ফলে মধ্যসত্ত্বভোগী যারা বসে আছে দাম বেশির জন্য তারা কিন্তু আর এই জায়গায় ঢুকতে পারবে না।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক বেলাল হোসেন বলেন, বীজটা বাহির থেকে নিয়ে এসে এ আলু লাগানো হচ্ছে। এরপর কিভাবে এটাকে বীজ হিসেবে আমরা তৈরি করতে পারি এই দিকে আমাদের এডভান্সড টেকনোলজি ব্যবহার করে দেশে বীজ তৈরি করার চেষ্টা করব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)