এক মাসের মধ্যেই আওয়ামী মানসিকতার লোকদের দমন করা হবে -উপদেষ্টা আসিফ মাহমুদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আওয়ামীলীগ চলে গেলেও আওয়ামী মানসিকতার মানুষগুলো এখনো রয়ে গেছে। আওয়ামী লীগের পতন হতে এক মাস লাগলেও, তাদেরকে আরো আগেই দমন করে ফেলা হবে।
অনেকে ১৬ বছর বললেও আমি বলবো ৫৩ বছর ধরে এই দেশে জঞ্জাল জমা হয়েছিলো। ৫৩ বছরের জঞ্জাল কিভাবে ১ মাসে পরিবর্তন করবো তা আমাদের জানা নেই। তবে, একটা জিনিসের পরিবর্তন হয়েছে সেটা হলো এমন- বন্যা পরিস্থিতিতে কেউ এবার ত্রাণের টাকা মেরে খায় নি। আবার, সরকারী অফিস আদালতগুলোতে ঘুষ আদানপ্রদান বন্ধ হয়েছে। আমরা এই ধরণের কাঠামোগত পরিবর্তন চেয়েছিলাম।
গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর টাউনহল মাঠে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এসব বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, রাজনীতি করা না করা মানুষের ব্যক্তিগত বিষয়, কিন্তু সবার মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকাটা জরুরী। গত সরকার ছিলো নতজানু সরকার, কারণ তারা জনগণের সরকার ছিলো না। এদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে, আমরা আর নতজানু হবো না।
তিনি আরো বলেন, এতদিন ভারত একটি দল বা সরকারের সাথে বলতো, এখন আর সেই সুযোগ নেই। এখন কথা বলতে হবে জনগণের সাথে তাও চোখে চোখ রেখে। আর ছাত্র আন্দোলনের সময় যারা শহীদ হয়েছে তাদের তালিকা করা হচ্ছে। অনেকে ফ্যাসিবাদের সুযোগ নিয়ে চাঁদাবাজি করছে। তাদের স্পষ্ট করে বলতে চাই, আপনাদের পরিণতি ও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মত হবে। বাংলাদেশের তরুণদের এই শক্তি সমুন্নত থাকবে। তরুণরা ঐক্যবদ্ধ হয়ে সমুন্নত থাকলে আর কোন স্বৈরাচারী সরকার ফিরে আসতে পারবে না।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।