এক বছরে বেড়েছে ৫১ শতাংশ
বাংলাদেশের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাত্র ১১ শতাংশ শিক্ষার্থী আইসিটি সরঞ্জাম ব্যবহার করতে পারে। আর প্রাথমিকে এই সরঞ্জাম ব্যবহারের হার মাত্র ১.৫ শতাংশ। ২০২৩ সালের বাংলাদেশের এডুকেশন ওয়াচ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, ২০২৩ সালের প্রথম ৬ মাসে পারিবারিক শিক্ষার ব্যয় ২০২২ সালের তুলনায় প্রাথমিক স্তরে ২৫ শতাংশ ও মাধ্যমিক স্তরে ৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এডুকেশন ওয়াচ ২০২৩ সালের তথ্যের উপর ভিত্তি করে সম্প্রতি তাদের প্রতিবেদন প্রকাশ পায়। এটি প্রকাশ করে গণসাক্ষরতা অভিযান। এতে সারা দেশের ১৬ জেলার শহর ও গ্রামাঞ্চলসহ ১২৮টি স্কুলের তথ্য সংগ্রহ করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ মোট ৭ হাজার ২২৫ জন উত্তর দেন।
প্রতিবেদনে দেখা যায়, ২০২০ সালে বিদ্যালয়ে থাকা দ্বিতীয় শ্রেণির ৪.৫ শতাংশ এবং ষষ্ঠ শ্রেণির ৬ শতাংশ শিক্ষার্থীকে বিদ্যালয়ে পাওয়া যায়নি। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের তিন চতুর্থাংশেরও বেশি শিক্ষার্থী প্রাইভেট টিউটর বা কোচিংয়ের সঙ্গে যুক্ত। আর শিক্ষার্থীরা (প্রাথমিক ৯২ ও মাধ্যমিক ৯৩ শতাংশ) প্রায় সকলেই বাণিজ্যিক গাইড বইয়ের উপর নির্ভরশীল। প্রাথমিকের ৪১ শতাংশ ও মাধ্যমিকের ৫৮ শতাংশ শিক্ষার্থীর ইন্টারনেট ব্যবহারের সুযোগ ছিল। উভয় পর্যায়ের দুই তৃতীয়াংশ শিক্ষকের ‘ব্লেন্ডেড লার্নিং’ পদ্ধতি সম্পর্কে ধারণা নেই।
২০২২ সালে প্রাথমিকের শিক্ষার্থীর জন্য পরিবার বার্ষিক গড় ব্যয় ছিল ১৩ হাজার ৮৮২ টাকা, মাধ্যমিকে ২৭ হাজার ৩৪০ টাকা। ২০২৩ সালের প্রথম ৬ মাসে পারিবারিক শিক্ষার ব্যয় ২০২২ সালের তুলনায় প্রাথমিক স্তরে ২৫ শতাংশ ও মাধ্যমিক স্তরে ৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক স্তরে ৪১ শতাংশ অভিভাবক এবং মাধ্যমিক স্তরের ১৭ শতাংশ অভিভাবক বলেন, প্রতি সন্তানের তাদের মাসিক ব্যয়ের সামর্থ ছিল ২ হাজার টাকার মধ্যে। যা ২০২২ ও ২০২৩ সালের গড় ব্যয়ের তুলনায় অনেক কম।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।