এক দশকে সবচেয়ে কম প্রবৃদ্ধির পথে ইউরোপের মর্টগেজ বাজার
, ২৯ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ঋণ গ্রহণে উচ্চ সুদহার বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলেছে। এ পরিপ্রেক্ষিতে ইউরোপের মর্টগেজ বাজারও এক দশকের মধ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধির পথে। সুদহার বেশি হওয়ায় বাড়ি ক্রয়ে ঋণ নেয়ার হার কমায় চলতি বছর এ খাতের প্রবৃদ্ধিতে বিরূপ প্রভাব পড়েছে।
ইউরো অঞ্চলে বাড়ির দামও অনেক কমেছে। যে কারণে চলতি বছর মর্টগেজের বাজার ১.৫ ও ২০২৪ সালে ২.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বলে পূর্বাভাস দিয়েছে কনসালট্যান্সি সংস্থা আরনস্ট অ্যান্ড ইয়াং (ইওয়াই)। যেখানে গত বছর এর হার ছিল ৪.৯ শতাংশ।
সংস্থাটি জানায়, ইউরোজোনে সুদহার ক্রমাগত বাড়ছে। সেপ্টেম্বরে তা সর্বোচ্চ ৪ শতাংশে পৌঁছেছে। এছাড়া চড়া মূল্যস্ফীতির চাপ মর্টগেজের প্রতি আকর্ষণ কমিয়েছে।
ইওয়াইয়ের ফাইন্যান্সিয়াল ম্যানেজিং পার্টনার হিসেবে ইউরোপ, ভারত ও আফ্রিকায় দায়িত্ব পালন করছেন ওমর আলী। তিনি বলেন, ‘আবাসন খাত সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘ইউরোপে বসবাসরতদের জন্য উচ্চ জীবনযাপন ব্যয় ও ঋণ গ্রহণের সুদহার বাড়ি কেনা থেকে তাদের পিছিয়ে রাখছে। ফলে মর্টগেজের পরিমাণ এক দশকের মধ্যে সর্বনিম্নে।’
ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইউরোপে কেন্দ্রীয় ব্যাংক ২০২২ সালের জুলাই থেকে টানা ১০ বার সুদহার বাড়িয়েছে। এর প্রভাবে ইউরোজোনের ব্যাংকগুলোর ঋণ প্রদানের হারও কমে এসেছে। সেপ্টেম্বর থেকে ইসিবি সুদহার ৪ শতাংশে ধরে রেখেছে। বিনিয়োগকারীদের মতে, আগামী বছরের দ্বিতীয়ার্ধের আগে সুদহার কমানোর কোনো সম্ভাবনা নেই। সুদহারের প্রভাবে ইউরোজোন এখনো অনেক পিছিয়ে।
গত মঙ্গলবার প্রকাশিত ইওয়াইয়ের বার্ষিক ইউরোপিয়ান ব্যাংক লেন্ডিং ফোরকাস্ট অনুসারে, ঋণ প্রদানে কঠোর পদক্ষেপে ইউরোজোনের আবাসন খাতে বিরূপ প্রভাব পড়েছে। এ কারণে মর্টগেজের প্রতি গ্রাহকের আগ্রহ অনেকটা কমেছে।
ইউরোপ, ভারত ও আফ্রিকায় ইওয়াইয়ের ব্যাংকিং ও মূলধন বাজার নিয়ে কাজ করছে নাইজেল মডেন। সে বলেছে, ‘পুরো বছর সুদহার বেড়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন ভূরাজনৈতিক কারণে ইউরোপের অর্থনীতিতে প্রভাব পড়েছে। সেই সঙ্গে অঞ্চলটির ব্যাংকগুলোও নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে।’
ইওয়াইয়ের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে ইউরোপের মর্টগেজ বাজার ৩.৩ ও ২০২৬ সালে ৩.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












