এক দফা দাবি আদায়ে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক:
সরকার পতনের এক দফা দাবি আদায়ে আগামী ১৮ সেপ্টেম্বর (সোমবার) বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ওই দিন এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি জানানো হবে।
জুমুয়াবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর।
নতুন কর্মসূচির বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘এক দফা দাবিতে তরুণ যারা আছে, যারা ভোট দিতে পারে না, তারা একটা কর্মসূচি ঘোষণা করেছে। তারা ১৬ ও ১৭ সেপ্টেম্বর রংপুর ও রাজশাহী বিভাগে তারুণ্যের রোডমার্চ ঘোষণা করেছে। বিএনপির পক্ষ থেকে আমরা আমাদের কর্মসূচি ১৮ সেপ্টেম্বর জানাব।’
মির্জা ফখরুল বলেন, ‘এক দফা কর্মসূচি বাস্তবায়িত করার লক্ষ্যে দেশের মানুষকে নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে সবাই এক হয়ে আছে। সবাই একমত, এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। সংসদে আছে, জাতীয় পার্টির নেতারাও বলেছেন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং আমরা এক দফা দাবিতে আবারও কর্মসূচি দিব। ১৮ তারিখে ঘোষণা করব।’
বিএনপির কর্মসূচির আগে চলতি মাসের ১৬ তারিখে রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত তারুণ্যের রোডমার্চ এবং আর ১৭ তারিখে বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত তারুণ্যের রোডমার্চ অনুষ্ঠিত হবে বলেও জানান মির্জা ফখরুল।
‘গুমের তথ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরায় আদিলুরকে কারাদ-’
গুম ও বিচারবহির্ভূত হত্যাকা- নিয়ে সোচ্চার থাকার কারণে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে কারাদ- দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে (বাংলাদেশে) গুম করে দেওয়া ও বিচারবহির্ভূত হত্যা সংঘটনের ব্যাপারে তিনি (আদিলুর রহমান খান) ছিলেন সোচ্চার। এই বিষয়গুলো তিনি সবচেয়ে বেশি আন্তর্জাতিকভাবে তুলে ধরেছেন হিউম্যান রাইটস কমিশনে ও আন্তর্জতিক সংস্থাগুলোতে। যে কারণেই তাঁকে কারাদ- দেওয়া হয়েছে।’
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।