অবরোধ-হরতাল:
এক কোটি পরিবহনশ্রমিকের জীবনের চাকা থমকে
, ২৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সাদিস ১৩৯১ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বিএনপি ও এর সমমনা দলগুলোর ডাকা একের পর এক হরতাল-অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানীর সড়কে ১০ শতাংশেরও কম গণপরিবহন চলেছে। সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা ছিল হাতে গোনা। এ সময়ে দূরপাল্লার বাস চলাচলও ছিল প্রায় বন্ধ। এ পরিস্থিতিতে এক কোটির মতো পরিবহনশ্রমিকের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। কেননা গাড়ির চাকা না ঘুরলে তাদের আয় বন্ধ থাকে। এখন আসছে দিনগুলোতে অবরোধ-হরতালের মতো কর্মসূচিতে গাড়ি চলাচল বন্ধ থাকার শঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, গাড়ির চাকা না ঘুরলে শ্রমিকের আয় বন্ধ থাকে। যদিও ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ, ২০০৬ সালের শ্রম আইন এবং সর্বশেষ সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী নিয়োগপত্র দেওয়ার বিধান থাকলেও বেশিরভাগ বেসরকারি পরিবহন মালিক অতি মুনাফার লোভে চালক-শ্রমিকদের এটি দেন না। সে জন্য যে দিন কাজ করেন না, সে দিন শ্রমিকরা বেতন বা মজুরি পান না। এ ছাড়া কল্যাণ তহবিলের নামে শ্রমিকদের কাছ থেকে নিয়মিত যে টাকা তোলা হয় তা থেকেও দুর্দিনে কোনো সাহায্য পান না তারা। তাই কোনো দিন গাড়ি চলাচল বন্ধ থাকলে শ্রমিকদের কাটাতে হয় মানবেতর জীবনযাপন।
সরেজমিনে রাজধানীর সদরঘাট, সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাসটার্মিনাল ঘুরে দেখা গেছে, অবরোধের মধ্যে বেশিরভাগ বাস সারি বেঁধে দাঁড় করে রাখা হয়েছে। যাত্রীর অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও ট্রিপ পাচ্ছেন না শ্রমিকরা। সেই সঙ্গে বাসে আগুন দেওয়ার ঘটনায় অনেক চালক-শ্রমিক রাস্তায় গাড়ি নামাতে চাইছেন না।
সদরঘাট থেকে গাজীপুর রোডে চলা ‘আজমেরী পরিবহনের’ একটি বাসের চালক সুমন শেখ বলেন, ‘একের পর এক অবরোধে সপ্তাহজুড়ে মানবেতর জীবনযাপন করছি। বাসস্ট্যান্ডে এলেও যাত্রীর অভাবে বাস চালাতে পারছি না। তবে সংসারে তো আমি ছাড়া উপার্জনকারী কেউ নেই। সামনের দিনগুলোতে কী হবে!’
রাকিব মিয়া নামে একজন সিএনজিচালিত অটোরিকশার চালক বলেন, ‘রাস্তায় সিএনজি নামানোর আগে মাথায় রাখতে হয় মালিককে কত টাকা দিতে হবে। সেই টাকা ওঠাতে পারব তো। কারণ অবরোধে তো যাত্রী পাওয়া যায় না। সেখানে সিএনজি নিলে দিন শেষে জমার টাকা কোথা থেকে দেব। এভাবেই দুশ্চিন্তায় দিন যাচ্ছে।’
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ খোকন বলেন, পরিবহন মালিকদের কাছে জিম্মি হওয়ার জন্যই আজ করুণ অবস্থা তাদের।
তিনি আরও বলেন,‘রাস্তাঘাটে যখন গাড়ি চলাচল স্বাভাবিক থাকে সে সময় শ্রমিকদের কল্যাণের নামে কোটি কোটি টাকা চাঁদা ওঠানো হয়। শ্রমিকদের এই দুর্দিনে সেই টাকাগুলো গেল কোথায়। কারা শ্রমিকদের টাকায় নিজেদের পকেট ভারী করে তাদের খোঁজা হোক। সেই সঙ্গে সরকারের কাছে আবেদন জানাচ্ছি, পরিবহনশ্রমিকদের সঠিকভাবে তালিকা করে সবাইকে সাহায্যের আওতায় আনা হোক।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ নদ-নদীর ১০ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন পানিবন্দী নারী, উদ্ধার করলেন ফায়ার সার্ভিস কর্মীরা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সারা দেশে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ ভয়াবহভাবে কমে যাচ্ছে
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












