একলাফে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৬৬ টাকা
, ১১ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ তাসি, ১৩৯০ শামসী সন, ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২০ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। ১ হাজার ২৩২ টাকা থেকে ২৬৬ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৯৮ টাকা।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম ঘোষণা করেছে।
এর আগে গত ২ জানুয়ারি ১২ কেজি এলপিজির দাম ৬৫ টাকা কমানো হয়। তার আগের মাস ডিসেম্বরে ১ হাজার ২৫১ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছিল নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।
১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।
তবে রেগুলেটরি কমিশনের দাম ঘোষণার আগেই গত এক সপ্তাহ ধরে সারাদেশে এলপিজির দাম বেড়ে গেছে। ১২ কেজি ওজনের একটি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৬০০ টাকা থেকে ১৭০০ টাকার মধ্যে।
চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাজারে এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে বিপণন কোম্পানিগুলোর পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
রেটিকুলেটেড এলপিজির দাম ঠিক করা হয়েছে প্রতিকেজি ১২১ টাকা ৬২ পয়সা। প্রতি লিটার অটোগ্যাসের দাম ঠিক করা হয়েছে ৬৯ টাকা ৭১ পয়সা।
বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ফ্রেব্রুয়ারিতে সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের প্রতি টনের দাম ৭৯০ ডলার হিসাবে ৩৫:৬৫ অনুপাতে মিশ্রণের মূল্য ৭৯০ ডলার হয়। তাতে প্রতিকেজি এলপিজির খুচরা মূল্য দাঁড়াচ্ছে ১২৪ টাকা ৮৫ পয়সা।
গত জানুয়ারি মাসের জন্য দাম ঠিক করার ক্ষেত্রে প্রতি টন প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে ৫৯০ ডলার ও ৬০৫ ডলার এবং এই দুই উপাদনের ৩৫:৬৫ অনুপাতের দাম ৫৯৯ দশমিক ৭৫ ডলার বিবেচনায় করা হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)