১০০ টি চমৎকার ঘটনা
একটি রাত্রি ইবাদত করার প্রতিদান
ঘটনা-৮৩
, ০৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সামিন, ১৩৯১ শামসী সন , ১৭ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০২ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
একরাত্রে এক চোর হযরত আহমদ খাযরাবিয়্যাহ রহমাতুল্লাহি আলাইহি উনার ঘরে প্রবেশ করলো। তখন তিনি ঘরের এক কোণে নামায পড়ছিলেন। চোর ঘরের ভেতর এদিক সেদিক হাতড়ে কোথাও কিছু না পেয়ে নিরাশ মনে ফিরে যেতে উদ্যত হলো। এমন সময়ে হযরত আহমদ খাযরাবিয়্যাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি বলে উঠলেন, ‘হে যুবক! বালতি দ্বারা কূপ থেকে পানি উঠিয়ে ওযূ করো এবং নামাযে মশগুল হও। কাল সকালে কিছু পাওয়া গেলে আমি তা তোমাকে দিয়ে দিব। আমার ঘর থেকে তোমাকে খালি হাতে যেতে দিবো না। ’ সত্যিই চোর উনার নির্দেশ অনুযায়ী কাজ করলো।
পরদিন সকালে জনৈক হৃদয়বান ধনী লোক একশত স্বর্ণমুদ্রা এনে হযরত আহমদ খাযরাবিয়্যাহ রহমাতুল্লাহি আলাইহি উনাকে হাদিয়া করলো। হযরত আহমদ খাযরাবিয়্যাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি চোরকে বললেন, ‘এই নাও, মহান আল্লাহ পাক তিনি তোমাকে এক রাত্রি ইবাদত করার বিনিময়ে একশত মুদ্রা দান করলেন। ’ এ কথা শুনে চোরের মনে ভাবান্তর ঘটলো। তার সর্বশরীর কাঁপতে লাগলো। সে কাঁদতে কাঁদতে বললো, ‘হায়! আফসোস! আমি এমন খোদার পথ ছেড়ে বিপথে চলেছি, যিনি মাত্র একটি রাত্রি ইবাদত করার বিনিময়ে এত বড় দয়া করলেন এবং এতগুলো মুদ্রা দান করলেন!’ এই বলে সে সর্ব প্রকার খারাপ কাজ থেকে খালিছ তওবা করে মহান আল্লাহ পাক উনার দিকে রুজু হয়ে গেলো। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি মানুষ ও জ্বিন জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন কেবলমাত্র উনার ইবাদত করার জন্যই। এর প্রতিদান দুনিয়াতেও কিছু দিয়ে থাকেন আর আখিরাতে তো দিবেনই; যে প্রতিদানের পরিমাণ হিসাব করা কিংবা কল্পনা করা মানুষের সাধ্যের বাহিরে।
ইনশাআল্লাহ চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (৩)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












