একখানা বিশেষ ওয়াক্বেয়াহ্ মুবারক (২)
, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন,
وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
এই সম্মানিত আয়াত শরীফ উনার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো-
আমি একখানা স্বপ্ন মুবারক দেখেছি। স্বপ্ন মুবারকখানা হচ্ছেন- “একটা কামরার মধ্যে আমি থাকি। অনেক বড় একটা কামরা। এটা লম্বায় ৩০ থেকে ৩৫ হাত হতে পারে, চওড়ায় ২০ থেকে ২৫ হাত হতে পারে। এর মধ্যে একখানা অনেক উঁচু চকি মুবারক আছেন। সেই উঁচু চকি মুবারক উনার ওপর আমি থাকি। ঐ উঁচু চকি মুবারক উনার কাছে একটা বাঘও থাকে। এটা আমি জানি। তবে, বাঘটা কিছু করে না। বাঘটা থাকে ঠিক মতোই। বাঘটা মোটামুটি বড়সড়ই- ডোরাকাটা বাঘ। ওটা ৩ থেকে সাড়ে ৩ হাত লম্বা হবে। আর উঁচু হবে ২ হাতের কাছাকাছি। বাঘটা অনেক বড়, মোটাতাজা। একদিন আমি শুয়ে রয়েছি। দেখতেছি- বাঘটা আমার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুদ দারাজাত (ক্বদম বা পা) মুবারক উনার দিকে এসে কামড় দেওয়ার চেষ্টা করছে। তখন আমি চকি মুবারক থেকে নামলাম। আমি বললাম যে, ‘বাঘটা একটা বেয়াদব দেখা যায়। এটা ছিলো, আমরা কিছু বলিনি। তাহলে আজকে এটাকে শাস্তি দিতে হবে।’ আমি লোকজনকে বললাম, ‘আমাকে একটা মুগুড় দাও।’ তারা আমাকে একটা মুগুড় দিলো। তারপর ঐ মুগুড় দিয়ে আমি বাঘটাকে খুব আঘাত করতে থাকলাম। হঠাৎ করে দেখি- ঐ বাঘটা মানুষ হয়ে গেছে! আরে মানুষ হয়ে গেলো! আমি বললাম, ‘বের হয়ে যা এখান থেকে। তুই একটা শয়তান।’ সে বলে যে, ‘না; আমি এখান থেকে যাবো না।’ তারপর আমি এটাকে মারতে মারতে একবারে এক প্রান্তে নিয়ে একদম এটাকে নিশ্চিহ্ন করে দিলাম, মিটিয়ে দিলাম। পরে বুঝলাম যে, এটা আসলে ঐ যে জিনটা, যেটা আমার সাথে থাকার কথা। ঐ জিনটা আমার সাথে থাকতে পারতো না; এটা আলাদা থাকতো। যেহেতু ঐটা আলাদা থাকতো, তাই ঐটা ঐ ছূরতে এসেছিলো। এই জন্য সে বলেছে, ‘সে যাবে না; সে থাকবে।’ এখন যখন এটাকে মিটিয়ে দিলাম- এটা একদম নিশ্চিহ্ন হয়ে গেলো।” (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!)
মহান আল্লাহ পাক তিনি যে ইরশাদ মুবারক করেছেন,
وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
‘তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেন।’
প্রকৃতপক্ষে উনাদের সাথে এই জিনটা থাকেই না। এটা পুরা বের করে দেওয়া হয়।
তারপর যেমন- হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনি বলেছেন যে, ‘ওলীআল্লাহ যত বড়ই হোক না কেন- আব, আতেশ, খাক, বাদের তাছীরের কারণে কিছু কাজ এদিক-সেদিক হতে পারে।’ আসলে হাক্বীক্বীতটা হচ্ছে- ঐ যে জিনটা থাকে, ঐ জিনটার কারণে ব্যাতিক্রম কিছু হতে পারে। আর ঐটা যখন বের করে দেওয়া হয়, তখন ঐ তাছীরটা আর থাকে না।
একজন হযরত আহলু বাইত শরীফ আলাইহিস সালাম উনার থেকে যদি এটা বের করে দেওয়া হয়, তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে এটা থাকে কিভাবে? হ্যাঁ? বুঝো আমার কথাগুলি? ফিকির না করলে তো বুঝবে না এটা। এটা মানুষ বুঝবে না। বিষয়টা কঠিন বিষয়। একজন হযরত ফেরেস্তা আলাইহিস সালাম থাকেন, হযরত ফেরেস্তা আলাইহিস সালাম উনি নেক কাজে উৎসাহিত করেন। আর জিনটা থাকে, এটা কাফের, এটা বদ কাজে ওয়াসওয়াসা দেয়। এখন নেক কাজ করলে জিনটা দুর্বল হয়ে যায়। আবার যখন মানুষ গুনাহ্ বেশি করে, তখন হযরত ফেরেস্তা আলাইহিস সালাম উনি দুর্বল হয়ে যান। তখন সে গুনাহর কাজ করে বেশি। জিনটাকে যখন বের করে দেওয়া হয়, তখন আর এই তাছীরটা থাকে না।
(অপেক্ষায় থাকুন)
-মুহাদ্দিছ মুহম্মদ আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৭)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৫২
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অন্যদের সাথে তুলনা করা কুফরী -তার দলীলভিত্তিক জবাব
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৬)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৫)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৫১
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৫)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সম্মানিত জান্নাত মুবারক-এ অবস্থান মুবারক
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৫০
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












