মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

একই গতিপথে ৪ বড় প্রকল্প, সমন্বয়হীনতায় কাজে ধীরগতি

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, সকাল ৪:২০ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১০:৩৮
একই গতিপথে ৪ বড় প্রকল্প, সমন্বয়হীনতায় কাজে ধীরগতি
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার আশুলিয়া থেকে বিমানবন্দর হয়ে কমলাপুর রুটে বর্তমানে একই সঙ্গে চলমান রয়েছে যোগাযোগ অবকাঠামো খাতের চারটি বড় প্রকল্প। এর মধ্যে আশুলিয়া-আবদুল্লাহপুর-বিমানবন্দর রুটে গড়ে তোলা হচ্ছে ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে’। গাজীপুর-আবদুল্লাহপুর-বিমানবন্দরের মধ্যে তৈরি হচ্ছে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি)। বিমানবন্দর-তেজগাঁও-কমলাপুর রুটে চলছে ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র কাজ। আর টঙ্গী থেকে কমলাপুরের মধ্যে বিদ্যমান রেলপথের সমান্তরালে নির্মাণ করা হচ্ছে তৃতীয় ও চতুর্থ রেলপথ। আশুলিয়া-বিমানবন্দর-কমলাপুরের মধ্যে একসঙ্গে চার প্রকল্প চলমান থাকায় সবক’টির নির্মাণকাজে তৈরি হয়েছে ধীরগতি। এজন্য বাস্তবায়নকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করছেন অবকাঠামো বিশেষজ্ঞরা। পাশাপাশি একই স্থানে প্রত্যেক প্রকল্পের জন্য আলাদা আলাদা খুঁটি তৈরি করে বিদ্যমান সড়কের সক্ষমতাও কমিয়ে ফেলা হচ্ছে বলে মনে করছেন তারা।
ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে শুরু হয়ে যাত্রাবাড়ী-সংলগ্ন চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ‌ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাল ধরা হয়েছিল ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। ধীরগতির কারণে কয়েক দফা বাড়িয়ে প্রকল্পটির মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত করা হয়েছে। যদিও এ বর্ধিত সময়েও কাজ শেষ করা নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে ঢাকা-টঙ্গীর মধ্যে বিদ্যমান রেলপথটির সমান্তরালে তৃতীয় ও চতুর্থ রেলপথ নির্মাণ প্রকল্পটি ২০১২ সালে শুরু হয়ে ২০১৫ সালে শেষ হওয়ার কথা ছিল। ধীরগতির কারণে এ প্রকল্পের মেয়াদও ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
একইভাবে ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নের লক্ষ্যে শুরু হওয়া বিআরটি প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি। আর ২০১৭ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন মেয়াদে বাস্তবায়ন হওয়ার কথা ছিল ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের। এখন পর্যন্ত প্রকল্পটির অগ্রগতি মাত্র ১০ শতাংশ।
একই করিডোরে একই সময়ে চার প্রকল্প বাস্তবায়নের কারণে সবচেয়ে বেশি জটিলতায় পড়েছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা-টঙ্গী রেলপথ সম্প্রসারণ প্রকল্প। এ প্রকল্পের কাজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য কয়েক দফায় পিছিয়েছে। বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত দুই পাশে মোট ৩২.৫ কিলোমিটার রেলপথসংলগ্ন এলাকা ব্যবহার করা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে। এসব জায়গা সংযোগ রাস্তা হিসেবে মালামাল, নির্মাণ উপকরণ ও নির্মাণকাজের যান চলাচলের জন্য ব্যবহার করছে এক্সপ্রেসওয়ে নির্মাণকারী কর্তৃপক্ষ। ফলে এখন পর্যন্ত বনানী থেকে টঙ্গী অংশে রেলপথ সম্প্রসারণের কাজ শুরু করতে পারেনি রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান বলেন, ‘যে অংশে নতুন দুটি রেলপথ নির্মিত হবে, তার একটি বড় অংশজুড়ে বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। ফলে রেলপথ সম্প্রসারণের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ তাদের কাজ শেষ করে জায়গাটি বুঝিয়ে দিলে তৃতীয় ও চতুর্থ রেলপথের নির্মাণকাজ শুরু হবে।’ রেলপথ সম্প্রসারণের এ প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়িয়ে নেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে