এইচএসসির ১ লাখ ৮০ হাজার খাতা চ্যালেঞ্জ ঢাকা বোর্ডে
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ১ লাখ ৮০ হাজার ৬০টি খাতা চ্যালেঞ্জ করেছেন ঢাকা বোর্ডের পরীক্ষার্থীরা।
গত ২২ অক্টোবর ফল পুনর্নিরীক্ষা বা খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া শেষ হয়। আগামী ১৩ বা ১৪ নভেম্বরের মধ্যে খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হবে। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ তথ্য জানিয়েছে।
গত বছর ঢাকা বোর্ডের ৩১ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছিলেন। তারা মোট ১ লাখ ৪ হাজার ৬৬৬টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন। খাতা পুনর্নিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছিলেন ১৪৫ শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছিলেন ১৩৪ জন। আর গ্রেড পরিবর্তন হয় ৯১৩ শিক্ষার্থীর।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।