মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

ঋণ দেখিয়ে ৩১ প্রতিষ্ঠানের নামে ৪৭০ কোটি টাকা লুটপাট

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, রাত ১২:৩৪
ঋণ দেখিয়ে ৩১ প্রতিষ্ঠানের নামে ৪৭০ কোটি টাকা লুটপাট

নিজস্ব প্রতিবেদক:
ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাব-সিডিয়ারি প্রতিষ্ঠান ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ড লিমিটেড (এফএসবিএল)। ৩১টি প্রতিষ্ঠানের নামে ঋণ বিতরণ দেখিয়ে ৪৭০ কোটি টাকা লুটপাট করা হয়েছে। মূল টাকা ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের হলেও এফএসবিএলের মাধ্যমে ওই টাকা ৩১টি প্রতিষ্ঠানের নামে ছাড় করানো হয়। ২০১০ সালের এপ্রিল থেকে ২০১১ সালের জুন পর্যন্ত কয়েক ধাপে এ অর্থ উত্তোলন করা হয়।
ঋণ বিতরণ প্রক্রিয়ায় অনিয়মের সত্যতা মিলেছে একনাবিন চাটার্ড অ্যাকাউটেন্টস নামে একটি প্রতিষ্ঠানের অডিট প্রতিবেদনে। এ অনিয়ম নিয়ে অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। আর্থিক অনিয়মের সঙ্গে ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ড লিমিটেডের উদ্যোক্তা ও পরিচালনা পর্ষদের সদস্য এবং লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের স¤পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (এফএফআইএল) চেয়ারম্যান এম এ খালেক, সাবেক চেয়ারম্যান এম এ ওহাব, গ্রিনল্যান্ড ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ট্রাক্টর কোম্পানি লিমিটেডের (গ্যাটকো) পরিচালক কে এম খালেদ ও উদ্যোক্তা পরিচালক আমিনুল হকের প্রত্যক্ষ ও পরোক্ষ যোগসাজশে এ অনিয়ম হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে একনাবিন চাটার্ড অ্যাকাউটেন্টস।
ঋণের নামে যেভাবে লুটপাট হয়:
২০০৯ সালের ৩ সেপ্টেম্বর ৯ কোটি ৫০ লাখ টাকা পরিশোধিত মূলধন নিয়ে ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডস লিমিটেড (এফএসবিএল) নামে ব্রোকারেজ হাউসটির যাত্রা শুরু হয়।
অনুসন্ধানে দেখা গেছে, ২০১০ সালের ১৮ এপ্রিল ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডস লিমিটেডের ৫০ শতাংশ শেয়ার (৪ কোটি ৭৫ লাখ টাকা) দ্বিগুণ মূল্যে ৯ কোটি ৫০ লাখ টাকায় মূল প্রতিষ্ঠান ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছে বিক্রি দেখানো হয়েছিল।
ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডস লিমিটেডের ৬ জন শেয়ার হোল্ডারদের মধ্যে এম এ খালেক, এম এ ওয়াহাব ও আনোয়ার হোসেন খান সরাসরি ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে জড়িত। অপর শেয়ার হোল্ডাররা হলেন, আমিনুল হকের ছেলে নাজিম আসাদুল হক, কে এম খালেদের কন্যা উম্মে ফাতিমা খালিদী জাহান এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা শেয়ার হোল্ডার ও পরিচালক এম এ খালেকের ছেলে রুবাইয়াৎ খালেদ। খালেদ ২০১০ সালের ২০ অক্টোবর শেয়ার অর্জনের মাধ্যমে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার হোল্ডার ও পরিচালক হন।
প্রতিষ্ঠানটির বিভিন্ন নথিপত্র সূত্রে জানা যায়, এফএসবিএলের অনুকূলে ২০১০ সালের ২৩ মার্চ থেকে ২০১১ সালে প্রথম দফায় ১৩৩ কোটি ২৩ লাখ, দ্বিতীয় দফায় ১১৭ কোটি ২৩ লাখ টাকাসহ মোট ২৪৩ কোটি টাকা বেশি পর্যায়ক্রমে বিতরণ করার পরে এফএফআইএলের পরিচালনা পর্ষদের অনুমোদন নেওয়া হয়। পরিচালনা পর্ষদের অনুমোদনের পূর্বেই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই ঋণ প্রদান করে এবং পরবর্তীতে পরিচালনা পর্ষদ এই ঋণের ঘটনোত্তর অনুমোদন দেওয়া হয়।
প্রতিবেদন সূত্রে জানা যায়, এফএফআইএলের চেয়ারম্যান এম এ খালেকের সভাপতিত্বে ২০১০ সালের ২৫ এপ্রিল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১০৬তম সভায় এফএসবিএল কর্তৃক ব্রোকারেজ হাউসের পক্ষ থেকে বিজনেস বা শেয়ার ব্যবসা পরিচালনার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড বরাবর ৩০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়। তখন এফএফআইএলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন আসাদ খান। ওই সভায় ১৩৩ কোটি ২৩ লাখ ৪০ হাজার ১২৪ টাকা ঋণকে বৈধতা দেওয়া হয়। আর এম, এ, খালেকের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের ১০৮তম সভায় লিখিত মেমো উপস্থাপন ছাড়া কেবলমাত্র এমডি আসাদ খানের মৌখিক তথ্যের ভিত্তিতে বিতরণ করা ঋণ ১১৭ কোটি ২৩ লাখ ৪০ হাজার ১২৫ টাকা অনুমোদন দেওয়া হয়।
নথিপত্র অনুযায়ী, ওই সভায় চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন এম, এ খালেক। এছাড়া পরিচালক মুহম্মদ আনোয়ার হোসেন খান, দেলোয়ার হোসেন রানা, পরিচালক, এম, এ ওয়াহাব, নাজিম আসাদুল হক এবং এমডি আসাদ খান। পরিচালনা পর্ষদের পূর্বানুমোদন ছাড়া ২০১০ সালের ২০ জুলাই থেকে ২০১১ সালের ২ জুন পর্যন্ত সময়ের মধ্যে আরও ৯৪ কোটি টাকা ঋণ অনুমোদন দেওয়া হয়। যা ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত সুদসহ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯২ কোটি ৭৬ লাখ ৩৮ হাজার ৬৮০ টাকা। এছাড়া অফিস ব্যবস্থাপনা ও বিভিন্ন আসবাবপত্র ক্রয়ের নামে ৭০ কোটি টাকার বেশি নয়ছয় হয়েছে। সব মিলিয়ে প্রায় ৪৭০ কোটি টাকা লুটপাটের প্রমাণ মিলেছে অনুসন্ধানে।
একনাবিন চাটার্ড অ্যাকাউটেন্টস-এর প্রতিবেদন সম্পর্কে আরও জানতে অফিসিয়াল ই-মেইলে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি কোনো জবাব দেয়নি।
অন্যদিকে নাম প্রকাশ না করে ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ড লিমিটেডের এক কর্মকর্তা বলেন, সঙ্ঘবদ্ধ চক্রের অনৈতিক, বেআইনি কর্মকা- ও লুটতরাজের ফলে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে করা বিনিয়োগ এবং আমানতকারীদের আমানত আজ হুমকির সম্মুখীন। সঙ্ঘবদ্ধ চক্রটিকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে লুণ্ঠিত অর্থ উদ্ধার করা গেলে সাধারণ বিনিয়োগকারী ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান খাত পুনর্গঠনে নজির সৃষ্টি হবে।
দুদকের অনুসন্ধান কতদূর:
বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে বিতরণ দেখিয়ে ৪৭০ কোটি টাকা লোপাটের অভিযোগ জমা হওয়ার পর গত বছরের শেষের দিকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অনুসন্ধান কর্মকর্তা দুদক উপ-পরিচালক নাজমুল হুসাইনকে দায়িত্ব দেওয়ার পর নথিপত্র তলব করে চিঠি দেওয়া হয়। গত বছরের ১২ অক্টোবরে ফারইস্ট ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক বরাবর প্রথম দফায় রেকর্ডপত্র তলব করা হলেও চাহিদা অনুযায়ী রেকর্ডপত্র সরবরাহ করা হয়নি। এরপর ডিসেম্বরে দ্বিতীয় দফায় রেকর্ডপত্র তলব করা হয়। তলব করা কিছু নথিপত্র গত সপ্তাহে দুদকে এসেছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে