ঋণের দায়ে পালানোর উপক্রম পাবনার পেঁয়াজ চাষিদের
, ২৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১২ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
পাবনা সংবাদদাতা:
চাষিদের দাবি, মণপ্রতি দুই হাজার টাকার ওপরে খরচ হলেও বর্তমান বাজার ১০০০-১৩০০ টাকা। বিগত মৌসুমের মতো বিঘাপ্রতি ফলন ৬০-৭০ মণ প্রত্যাশা করলেও গড় ফলন হয়েছে ৩৫-৪০ মণ। সবমিলিয়ে ফলন ও কম দামে ব্যাপক লোকসানে পড়েছেন চাষিরা। এ অস্বাভাবিক দরপতনের জন্য ভরা মৌসুমে ভারতসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি ও ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করছেন চাষিরা। দ্রুত আমদানি বন্ধ করে ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।
চরতারাপুরের সানোয়ার হোসেন বলেন, বীজের দাম বেশি থাকায় আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধারদেনা করে দুই বিঘা জমিতে পেঁয়াজ লাগিয়েছিলাম। এতে মোট ৬০-৭০ মণ ফলন হয়েছে। ১২০০ টাকা করে ২-৩ মণ পেঁয়াজ বিক্রি করেছি। এত কম দামে লোকসান হয়েছে। তাই ভয়ে জমি থেকে পেঁয়াজ তোলা আপাতত বন্ধ রেখেছি।
গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে মুড়িকাটা পেঁয়াজের জমি করেছেন চাষি আমিরুল ইসলাম। তিন বিঘায় যে ফলন হয়েছে তাতে ঋণ পরিশোধ নিয়ে ব্যাপক বিপাকে পড়ার কথা জানিয়ে তিনি বলেন, গরু-বাছুর সব শেষ। সব বিক্রি করেছি, এরপর লোনও নিয়েছি। আমদানির কারণে পেঁয়াজের দাম একদম নেই। একেবারে শেষ হয়ে গেলাম। এভাবে নিঃস্ব হলে পেঁয়াজ চাষে ধীরে ধীরে সবাই আগ্রহ হারাবেন।
চরতারাপুর বাহিরচর গ্রামের পেঁয়াজ চাষি রাব্বি বলেন, এ বছর পেঁয়াজের কন্দ অস্বাভাবিক দামে কিনতে হয়েছে। মণপ্রতি ৮-৯ হাজার টাকা। অতিবৃষ্টির কারণে আবার ক্ষেত নষ্ট হয়েছে। ফলে নতুন করে রোপণ করতে খরচ দ্বিগুণ বেড়েছে। পাশাপাশি সার, কীটনাশকসহ সব উপকরণের দাম বাড়ায় আমাদের বিঘাপ্রতি খরচ প্রায় দুই লাখ টাকায় ঠেকেছে। অথচ এখন বিদেশ থেকে পেঁয়াজ আমদানির কারণে আমরা পেঁয়াজের দাম পাচ্ছি না।
কয়েকজন আড়তদারের সঙ্গে কথা বলে জানা যায়, গত সপ্তাহে প্রতিমণ মুড়িকাটা পেঁয়াজ ২২০০-২৫০০ টাকায় বিক্রি হলেও বুধবার (২৬ ডিসেম্বর) থেকে তা কমে ১০০০-১৩০০ টাকায় নেমেছে। তবে বৃহস্পতিবার ও জুমুয়াবার এ বাজার কিছুটা বেড়ে ১৫০০-১৭০০ টাকায় ঠেকেছে। এতে কৃষকরা হতাশ হয়ে পড়ছেন। কমপক্ষে প্রতিমণ তিন হাজার টাকায় বিক্রি করতে পারলে চাষিরা লাভের মুখ দেখবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)