ঋণের জন্য এবার বাণিজ্যিক ব্যাংকে সরকারের নজর
, ২১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৯ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
চলতি অর্থবছরের শুরুতে সরকারের ঋণে উল্টো চিত্র দেখা যাচ্ছে। অর্থাৎ বিদায়ী অর্থবছরে বাংলাদেশ ব্যাংক থেকে রেকর্ড ঋণ নিলেও গত জুন মাসে বাংলাদেশ ব্যাংকের পরিবর্তে বাণিজ্যিক ব্যাংক থেকে বেশি ঋণ নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে সরকার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১০ হাজার ৫৭৭ কোটি ৯৯ লাখ টাকার ঋণ নিয়েছে। একই সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে আগে নেওয়া ঋণের ১০ হাজার ৬৩৪ কোটি ৭৮ লাখ টাকা পরিশোধ করেছে। ফলে অর্থবছরের প্রথম মাসে সরকারের নিট ব্যাংকঋণের পরিমাণ ছিল ঋণাত্মক ৫৬ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ, নতুন ঋণের চেয়ে পুরোনো ঋণ পরিশোধের পরিমাণ ছিল বেশি।
এর আগে, বাংলাদেশ ব্যাংক থেকে বেশি ঋণ নেওয়ায় অর্থনীতিবিদসহ বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠেছিল। এমনকি বাংলাদেশ ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনেও সরকারকে ব্যাংক ব্যবস্থার বাইরে গিয়ে সঞ্চয়পত্র থেকে বেশি ঋণ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
অর্থনীতিবিদরা মনে করেন, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিবর্তে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়া মঙ্গলজনক। কারণ কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া মানেই টাকা ছাপানো। আর বাজারে নতুন টাকা ঢুকলে মূল্যস্ফীতি আরও বেড়ে যায়। তাই সরকারকে আপাতত বাণিজ্যিক ব্যাংক থেকেই ঋণ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির সময় কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ না নিয়ে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়া ভালো। কারণ কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিলে তা সরাসরি মূল্যস্ফীতিতে প্রভাব ফেলে।’
তিনি আরও বলেন, ‘এক্ষেত্রে ঋণের অকশনগুলো যথাযথ নিয়ম মেনে করতে হবে। অর্থাৎ কাউকে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না।’
বাণিজ্যিক ব্যাংক থেকে বেশি ঋণ নিলে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমানে ব্যাংকগুলো তারল্য পরিস্থিতি আগের চেয়ে কিছুটা ভালো রয়েছে। বাংলাদেশ ব্যাংক যে টাকাটা ছাপিয়েছে সেটাই ব্যাংকগুলোতে এসেছে। যা আবার সরকারকে ঋণ হিসেবে দিতে পারবে। তবে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে সরকারকে রাজস্ব আদায় বাড়াতে হবে।’
এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের পরিবর্তে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়াই মঙ্গলজনক। তবে ব্যাংকগুলোকে তাদের নিজেদের সক্ষমতা অনুযায়ী বিনিয়োগ করতে হবে। বেসরকারি খাত যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়েও ব্যাংকগুলোর নজর রাখতে হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












