উ. কোরিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর পুতিনের
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ সাদিস, ১৩৯২ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
উত্তর কোরিয়ার সাথে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এর মাধ্যমে এটি আইনে পরিণত হলো। এটিতে পারস্পরিক প্রতিরক্ষায় সহযোগিতার বিধান রয়েছে। এর আগে রুশ পার্লামেন্টের উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ চুক্তিটি অনুমোদন করে।
টানা আড়াই বছর ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। আর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় রশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা করছে কিয়েভ। বিপরীতে মস্কোও তার মিত্রদের কাছ থেকে সহায়তা পাওয়ার চেষ্টা করছে।
মূলত রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রনে পুরোদমে তার আক্রমণ শুরুর পর এই চুক্তির ফলে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলো।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গত বৃহস্পতিবার বলেছে, উত্তর কোরিয়া রাশিয়ায় ১১ হাজার সৈন্য পাঠিয়েছে এবং তাদের কেউ কেউ রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকা কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে প্রত্যক্ষ লড়াইয়ে হতাহত হয়েছে।
হঠাৎ করেই ব্যাপক তুষারঝড়ে স্থবির হয়ে গেছে যুক্তরাষ্ট্রের কলারোডা।
বক্স
১১০ বছর বয়সে মারা গেল বিশ্বের সবচেয়ে ‘বড়’ কুমির
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে বিশ্বের সবচেয়ে বড় বন্দী কুমির ক্যাসিয়াস মারা গেছে। যে অভয়ারণ্যে কুমিরটি বাস করত, সেখানকার রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা রয়েছে তারা গত শনিবার কুমিরটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ধারণা করা হয়, ১৮ ফুট দৈর্ঘ্যের ক্যাসিয়াসের বয়স হয়েছিল ১১০ বছরের বেশি।
তথ্যসূত্রে জানা যায়, এক টন বা ১ হাজার কেজির বেশি ওজনের কুমিরটির শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে গত ১৫ অক্টোবর থেকে।
ধারণা করা হয়, বন্য অবস্থায় একটি কুমিরের জীবনকালের চেয়ে বেশি বেঁচে ছিল সেই কুমিরটি। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
অভয়ারণ্যটির ওয়েবসাইট সূত্র জানিয়েছে, ১৯৮৭ সালে একে এখানে আনা হয় নর্দার্ন টেরিটরি থেকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)