উড়িধান লবণাক্ত অঞ্চলে ফলন বাড়াতে সক্ষম
, ০৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অতিরিক্ত লবণাক্ততা একটি বড় সমস্যা। এতে কৃষিজমিতে ফসল উৎপাদন কমে যায়। তবে উড়িধানের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে লবণসহিষ্ণুতা ও ফলন বাড়ানোর প্রমাণ পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের একটি গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। ‘ধানের লবণ-সহনশীলতা বৃদ্ধিতে উড়িধান সংশ্লিষ্ট জিন ও অণুজীবের প্রয়োগ (জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উড়িধানের ব্যবহারিক প্রয়োগ)’ শীর্ষক এই গবেষণা প্রকল্পটি অর্থায়ন করেছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট।
বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে গবেষক দলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। গবেষক দলের নেতৃত্বে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক জেবা ইসলাম। এই প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের এপ্রিলে।
অনুষ্ঠানে চলমান গবেষণার ফলাফল তুলে ধরতে গিয়ে অধ্যাপক জেবা ইসলাম বলেন, উড়িধানের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি তার আশপাশের পরিবেশ থেকে লবণ শোষণ করে পানি ও মাটির লবণের মাত্রা কমিয়ে দিতে পারে। এই গুণ ব্যবহার করে আমরা উপকূলীয় অঞ্চলে শুকনো মৌসুমে পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারি, যা কৃষকদের সব ধরনের শস্য উৎপাদনে সহায়ক।
অধ্যাপক জেবা ইসলাম আরও বলেন, উড়িধানের বিশেষায়িত মূল থেকে গবেষক দল এমন কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক চিহ্নিত করতে সক্ষম হয়েছে, যা সাধারণ অণুজীবের চেয়ে দ্বিগুণ লবণাক্ততা লবণ সহ্য করতে সক্ষম। এ–সম্পর্কিত তিনটি বৈজ্ঞানিক গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এসব ব্যাকটেরিয়া ও ছত্রাক থেকে বায়োফার্টিলাইজার (সার) তৈরি করে একই সঙ্গে ধানগাছের লবণ-সহিষ্ণুতা এবং ফলন বাড়ানো সম্ভব।
উড়িধান উপকূলীয় এলাকায় ধানি ঘাস নামে পরিচিত। এই ধানের তেমন ফলন হয় না, খুবই কমসংখ্যক দানা পাওয়া যায়। কিন্তু উড়ি অন্যান্য চাষকৃত ধানের জাতের তুলনায় প্রায় পাঁচ গুণ লবণাক্ততা সহ্য করতে পারে।
গবেষক দলের প্রধান বলেন, এই প্রকল্পের তিনটি মূল লক্ষ্য হলো উড়িধানের জিনগত বৈশিষ্ট্যগুলো সাধারণ ধানের মধ্যে এনে লবণ সহনশীল ধানের উদ্ভাবন, উড়ি ধানের মধ্যে বসবাসরত অণুজীবের প্রয়োগের মাধ্যমে (রাসায়নিক সারের বিকল্প হিসেবে) ধানের ফলন বাড়ানো এবং শুষ্ক মৌসুমে যখন লবণাক্ততা বেড়ে যায়, তখন উড়িধান দ্বারা শোধনকৃত পানি ব্যবহার করে সাধারণ ধানের ফলন বাড়ানো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে গাড়ি রপ্তানি করবে পাকিস্তান, চুক্তি স্বাক্ষর
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্লীলতাহানির প্রমাণ পাওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কেরানীগঞ্জে মিললো ইয়াবা মাদক তৈরির কারখানা, গ্রেফতার ৪
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে’
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকার দল মতের ঊর্ধ্বে সারাদেশে সমানভাবে কাজ করছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানবপাচার রোধে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত অগ্রগতি হবে -তথ্যমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি -অ্যাটর্নি জেনারেল
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












