উৎপাদন খরচই উঠছে না পেঁয়াজ চাষিদের, আমদানি বন্ধের দাবি
পেঁয়াজের রাজধানী হিসেবে পরিচিত পাবনার সুজানগরের পেঁয়াজ চাষিরা শেষ সময়েও দাম না পেয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আমদানিকৃত পেঁয়াজের জন্য দেশি পেঁয়াজের বাজারে ধস নেমেছে। মৌসুমের শেষ দিকেও নিজেদের ঘরে রাখা সংরক্ষিত হালি পেঁয়াজের ন্যায্য মূল্য পাচ্ছে না এই অঞ্চলের প্রান্তিক চাষিরা। ফলে দেশি পেঁয়াজ চাষে আগ্রহ হারাচ্ছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ আবাদ হয় সুজানগরে। এজন্য সুজানগরকে পেঁয়াজের রাজধানীও বলে। চলতি মৌসুমের পেঁয়াজ আবাদকে সামনে রেখে উপজেলার অধিকাংশ হাট-বাজারগুলোতে এখন দেশি পেঁয়াজের কেনাবেচা ধুম লেগেছে।
সুজানগরের পৌর হাট, কাশিনাথপুর হাট, আতাইকুলা হাট, দুবলিয়া হাট, বনগ্রাম হাটসহ উপজেলার অন্তত ১০-১৫টি হাটে পেঁয়াজ বিক্রি হয়। এসব হাটে প্রতিদিন শতশত টন পেঁয়াজ বিক্রি হয়। হাটগুলোতে প্রাইকারি দরে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০০ থেকে সাড়ে ১২০০ টাকা করে। কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা দরে। কেনাবেচা চললেও দাম নিয়ে হতাশ প্রকাশ করেছেন চাষিরা, এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।
কৃষকরা জানান, বর্তমান বাজারে এক কেজি পেঁয়াজের দানার (বীজ) দাম ৪ থেকে ৫ হাজার টাকায় কিনতে হচ্ছে চাষিদের। আর সেই দানা নিয়ে পেঁয়াজ চাষ করতে শ্রমিক, কীটনাশক, সার দিয়ে বিঘা প্রতি ফলনে ২৪ থেকে ২৫ হাজার টাকা খরচ হচ্ছে তাদের।
তাদের দাবি, বিদেশ থেকে পেঁয়াজ আমদানির কারণে দেশি পেঁয়াজের দাম কমে যাচ্ছে। যখন পেঁয়াজ সংকট চলে তখন পেঁয়াজ আমদানি কম থাকে, কিন্তু যখন আমাদের দেশি পেঁয়াজ কেনাবেচা শুরু হয় ঠিক তখনই এলসি খুলে দিয়ে পেঁয়াজ আমদানি করতে হয়। দেশে সব কিছুর মূল্য বৃদ্ধি পেলেও পেঁয়াজের দাম প্রতিদিনিই কমছে। সরকারের সঠিক সিদ্ধান্ত না থাকায় এই ক্ষতিতে পড়তে হচ্ছে তাদের। আর এক থেকে দেড় মাসের মধ্যে নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করবে। তাই দেশের পেঁয়াজ চাষিদের বাঁচাতে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি এলসি বন্ধের দাবি জানান স্থানীয় কৃষকরা।
সুজানগরের দুর্গাপুরের চাঁদ আলী মন্ডল বলেন, গত মৌসুমে আমি ২৫ বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেছিলাম। আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছিলো। কিন্তু বাজারে বিক্রির সময় আশানুরুপ দাম পাইনি। এজন্য বাড়ির চাতালে অধিকাংশ জমির পেঁয়াজ রেখে দিয়েছিলাম শেষ সময়ে অধিক দাম পাবো বলে। চলতি সময়ে ২ হাজার থেকে ৩ হাজার টাকা দর পেঁয়াজের বাজার থাকার কথা থাকলেও বর্তমানে এই বাজার ১ হাজার থেকে ১ হাজার ২শ টাকা করে। গতবার পেঁয়াজ চাষ করে পুরোটাই ক্ষতির মধে পড়েছি। ক্ষতির সম্মুখীন হওয়ায় আগামী মৌসুমের জন্য ২৫ বিঘা থেকে কমিয়ে ১৫ বিঘার মতো পেঁয়াজ চাষ করার প্রস্তুতি নিচ্ছি। এরপরও সার-বিষের যে দাম হয়েছে চাষাবাদ বাদ দিয়ে ঘরে বসে থাকতে হবে। দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি পেয়েছে সেই অনুযায়ী পেঁয়াজের দাম নেই বললেই চলে।
সুজানগর পৌর হাটে কথা হয় কৃষিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুজানগরের ভায়না গ্রামের মোহাম্মদ কামরুজ্জামান প্রামাণিকের সঙ্গে। তিনি বলেন, গত বছর পেঁয়াজ আবাদ করেছি প্রায় ২০ বিঘা জমিতে। শুরুতে দামে আশাহত থাকলেও পরে নিরাশ হইনি। এক বিঘা জমিতে কীটনাশক খরচ ৩ হাজার টাকা, সার ও চাষ বাবদ ৫ হাজার টাকা। শ্রমিক খরচ ১৫ হাজার টাকা। আর জমি ইজারা নিতে হয় ২০ হাজার টাকা দিয়ে। সব মিলিয়ে বিঘাপ্রতি ৪০ হাজার টাকার ওপরে খরচ হয়েছিলো। কিন্তু ৩০ হাজার টাকা করেও উঠাতে পারিনি।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।