উষ্ণ পানিতে গলে যাচ্ছে অ্যান্টার্কটিকার হিমবাহ
, ২রা শাবান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ তাসি, ১৩৯০ শামসী সন , ২৩ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বৈশ্বিক পানিবায়ু পরিবর্তনের ফলে বেড়েছে সমুদের পানির উষ্ণতা। আর সে পানি প্রবেশ করায় অ্যান্টার্কটিকার বিশালাকার থোয়াইটস হিমবাহের দুর্বল অংশগুলো গলতে শুরু করেছে। ক্রমশ বাড়তে থাকা তাপমাত্রা এ হিমবাহের গলে যাওয়াকে ত্বরান্বিত করছে। ব্রিটিশ জার্নাল নেচারে প্রকাশিত দুটি গবেষণাপত্রে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
জার্মান বার্তাসংস্থা ডয়েচে ভেলে জানায়, এ হিমবাহকে ‘কেয়ামতের হিমবাহ’ বলেও ডাকা হয়। এটি পুরোপুরি গলে গেলে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আধা মিটারের (১.৬ ফুট) বেশি বেড়ে যেতে পারে।
তবে এই হিমবাহ গলতে কয়েকশ বছর সময় লেগে যাবে বলে ধারণা করছে গবেষকরা। তাদের দাবি, এ হিমবাহ গলে গেলে তা আশেপাশের অন্য হিমবাহগুলোকেও অস্থিতিশীল করে তুলবে। সেগুলো গলে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আরও তিন মিটার বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
গবেষণার তথ্যানুযায়ী ২০১৯ ও ২০২০ সালে প্রায় ৬ সপ্তাহের মতো এ হিমবাহে অবস্থান করে গবেষণা চালিয়েছে ১৩ জন মার্কিন ও ব্রিটিশ বিজ্ঞানীর একটি দল। ‘আইসফিন’ নামে পরিচিত পানির নিচে চলাচলে সক্ষম রোবটযানের মাধ্যমে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করে। তাছাড়া ওই যন্ত্রের মাধ্যমে প্রথমবারের মতো, যেখান থেকে হিমবাহের বরফ গলে সমুদ্রে মিশছে, সে স্থানের তথ্য সংগ্রহ করা হয়।
এর আগে বিজ্ঞানীদের কাছে থোয়াইট হিমবাহের গভীর এ অংশ নিয়ে কোনো তথ্য ছিল না। তবে আইসফিনের বদৌলতে এবারই প্রথম ৫৮৭ মিটার গভীরের চিত্র সামনে এসেছে। সেখানে হিমবাহের চিড় যে কতোটা ভয়াবহ, সে সম্পর্কে ধারণা পাওয়া গেছে।
বিশ্বের হিমবাহগুলো সম্পর্কে আরও বেশি ধারণা পাওয়ার জন্য চালানো এই গবেষণার প্রকল্পটি বেশ ব্যয়বহুল। এর পেছনে খরচ হয়েছে প্রায় ৪ কোটি সাত লাখ ইউরো (প্রায় ৫৩০ কোটি টাকা)।
তারা (বিজ্ঞানী) একটি গবেষণাপত্রে লিখেছে, এসব চিড়ে উষ্ণ পানি জমা হওয়ায় খুব দ্রুত হিমবাহ গলে যাচ্ছে। প্রতি বছর ৩০ মিটার করে বরফ গলছে বলে জানা যায়।
তাদের ব্যাখ্যা হলো, উষ্ণ পানি হিমবাহের সবচেয়ে দুর্বল অংশগুলোতে প্রবেশ করছে ও পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে। বিষয়টি নিয়ে এখনই সবার সচেতন হওয়া উচিত।
জানা গেছে, হিমবাহটির বরফ যেখান থেকে সমুদ্রে মিশেছে, সেখানকার বরফ বছরে পাঁচ মিটার করে গলে যাচ্ছে। তাদের দাবি, যা ধারণা করা হয়েছিল, তার চেয়ে পরিস্থিতি কিছুটা ভালো। তবে বরফ গলার হার কমার মানে এই না যে, তা থেমে যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের স্বার্থে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাবো, আমাদের কাউকে খুশি করার জন্য নাচতে হবে না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে হেরে গেছে ট্রাম্প -নিউইয়র্ক টাইমস
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ.লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ১৮
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে অপরাধ-দুর্ঘটনা: ঢামেকে ৩ দিনে ৬ লাশ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতে পাচারের সময় ৩১টি স্বর্ণের বারসহ আটক ২
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমুদ্র আমাদের অর্থনীতি, সার্বভৌমত্ব ও সমৃদ্ধির অন্যতম ভিত্তি -প্রধানমন্ত্রী
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ব্যবহার বাড়াতে চায় সরকার
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল-প্রসিকিউশন সংখ্যা’
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির অপচেষ্টা চলছে: রিজভী
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএনপি কখনও একদলীয় শাসনে বিশ^াস করে না -ফখরুল
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেনজীরকে ফেরাতে সব ধরনের কাগজপত্র দুবাইয়ে পাঠানো হয়েছে -স্বরাষ্ট্রমন্ত্রী
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












