উষ্ণতার খোঁজে ফুটপাতে নিম্নবিত্তরা
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ সাবি’, ১৩৯২ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
শীতের এই মৌসুমে স্বল্প আয়ের মানুষ আছেন বিপাকে। একটু উষ্ণতার খোঁজ পেতে অল্প দামে ফুটপাতের গরম কাপড়ের দোকানে ভিড় করছেন তারা।
ময়মনসিংহের ভালুকার অধিকাংশ কাপড়ের দোকান পৌর সদরের পাঁচ রাস্তার মোড়, বাসস্ট্যান্ড, উপজেলার সিডস্টোর বাজার, স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় গড়ে উঠেছে। এসব এলাকার রাস্তার পাশেও ফুটপাতে বসেছে শীতের কাপড়ের দোকান। শীত থেকে বাঁচতে এসব দোকানে ভিড় দেখা গেছে স্বল্প আয়ের মানুষের। দোকানগুলোতে বিক্রিও হচ্ছে অনেক।
ভালুকা বাসস্ট্যান্ড ফুটপাত থেকে শীতের কাপড় কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, বড় দোকানে শীতের জামা-কাপড়ের অনেক দাম। এত বেশি টাকা দিয়ে বড় দোকান থেকে কেনার সামর্থ্য তাদের নেই। তাই শীত থেকে রক্ষা পেতে ফুটপাতে এসেছেন শীতের জামা-কাপড়ের কিনতে।
ফুটপাতের ব্যবসায়ীরা জানান, তাদের দোকানে সাধারণত স্বল্প আয়ের মানুষ আসেন। যাদের নামি-দামি দোকান থেকে বেশি টাকা দিয়ে জামা-কাপড় কেনার সামর্থ্য নেই।
উপজেলার বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে বসবাসরত কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য বছর সরকারিভাবে তাদের কম্বল দেওয়া হতো। কিন্তু এ বছর এখন পর্যন্ত কোনো গরম কাপড় তারা পায়নি। শীতে খুব কষ্টে আছেন বলেও জানান তারা।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাবাচ্ছুম শাহ্ বলেন, শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে গত বছরের বরাদ্দকৃত কিছু কম্বল স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হয়েছে। এ বছর বরাদ্দকৃত কম্বল এখনো আসেনি। এলে উপজেলার অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)