উপজেলার গেট বন্ধ করলেন ইউএনও, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা
, ১৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
কুষ্টিয়া সংবাদদাতা:
কুষ্টিয়ার মিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে উপজেলা পরিষদের তিনটি প্রবেশদ্বারের মধ্যে দুটি গেট প্রায় ৫ মাস ধরে বন্ধ রয়েছে। এই দুটি প্রবেশদ্বারে একটিতে উপজেলা পরিষদের জামে মসজিদও রয়েছে। এ ছাড়াও উপজেলা পরিষদের গেটের বাইরে আশপাশে প্রায় অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
গেট দুটি দীর্ঘদিন বন্ধ থাকায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলেছেন। তা ছাড়াও মসজিদের সঙ্গে লাগোয়া গেটটি বন্ধ থাকায় নামাজ আদায় করতে আসা মুসল্লিরা ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, গত বছরের ২৪ সেপ্টেম্বর মিরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরদিন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছার নির্দেশে উপজেলা পরিষদের তিনটি গেটের মধ্যে দুটি বন্ধ করে দেওয়া হয়।
উপজেলার দুই নম্বর গেটের ব্যবসায়ী সোহেল বলেন, গেট বন্ধ করে দেওয়ার পরে ম্যাডামের (ইউএনও) কাছে আমরা সবাই মিলে গিয়ে গেটটা খুলে দেওয়ার জন্য বলেছিলাম। উনি উত্তরে বলেছিলেন, আপনাদের ব্যবসায় যদি কোনও ক্ষতি হয় তাহলে আপনারা ব্যবসা বন্ধ করে দেন। এরপরে আমরা সেখান থেকে অপমানিত হয়ে চলে আসি।
তিনি আরও বলেন, উপজেলা পরিষদের প্রধান গেটের চেয়ে এই গেট দিয়ে মানুষ সবচেয়ে বেশি যাতায়াত করে। এই গেট দিয়ে যাতায়াত করাটা মানুষের কাছে সহজ হয়। এ ছাড়া এই গেটে একটি মসজিদ রয়েছে। গেটটা খোলা থাকলে উপজেলায় যারা কাজের জন্য আসেন তাদের নামাজে যাতায়াত সুবিধা হয়। এটার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
মিরপুর উপজেলা পরিষদ বাজার সমিতির সাবেক সেক্রেটারি সানোয়ার হোসেন বলেন, এটি উপজেলার বাজার। আমাদের বাজারের কোনও আর অস্তিত্ব নেই, একেবারেই বন্ধ অবস্থা। এই বাজারে প্রায় ৫৭টি দোকান রয়েছে। এর মধ্যে শুধু এই গেটে ৩৮টি। ব্যবসায়ীদের স্বার্থে গেটটা খুলে দেওয়া অত্যন্ত জরুরি।
এ বিষয়ে ইউএনও করিমুন্নেছা বলেন, যেকোনও প্রতিষ্ঠানের একটি গেট থাকে। তিনটি গেট অপ্রয়োজনীয়। তিনটা গেট ছিল, এখন প্রয়োজন নেই। তাতে কোনও সমস্যা হচ্ছে না। মসজিদে ঢোকার জন্য একটি গেট রয়েছে।
দুটি গেট বন্ধ করার বিশেষ কোনও কারণ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ কারণ অবশ্যই আছে। আমার উপজেলা পরিষদের সিকিউরিটি নষ্ট হয়। কিছুদিন আগেও আমার উপজেলা চত্বরে গাঁজা, ফেন্সিডিলের বোতল পাওয়া যেত। রাতের বেলা এসব আড্ডা ছিল। আমি এসব ঠেকানোর জন্য যেকোনও একদিকে এক্সেস এবং এন্ট্রি করেছি। যাতে কে বের হচ্ছে, কে ঢুকছে জানতে পারি।
ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে ইউএনও বলেন, ব্যবসায়ীদের অভিযোগ শোনার টাইম নাই। ওনারা আমার কাছে অনেক আগে আসছে এবং বিষয়টি সেটেল। এখানে যারা সত্যিকারের ব্যবসায়ী তাদের কোনও সমস্যা হওয়ার কথা না। ওনাদের এটার কারণে আসলেই যদি কোন লস হতো তাহলে তো ব্যবসা ছেড়ে দিতো। খুব অল্প ভাড়া দিয়ে তারা এখানে ব্যবসা করছে এবং এই দোকানগুলো আমাদের। সুতরাং এটা নিয়ে অভিযোগ করার কারণ নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












