উন্নত অবকাঠামো রাজশাহীর গ্রামীণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকার মানোন্নয়ন ঘটিয়েছে
রাজশাহী বিভাগে বিগত ১৫ বছরের অবকাঠামোগত উন্নয়নসহ এই অঞ্চলের বিস্তীর্ণ বরেন্দ্রভূমিতে নানা উন্নয়নমূলক কার্যক্রম গ্রামীণ জনগণের জীবনযাত্রা ও জীবিকাকে আরো উন্নত করার পাশাপাশি স্থানীয়দের আত্মবিশ্বাস বাড়িয়েছে। উন্নত অবকাঠামো এই অঞ্চলের গ্রামীণ জনপদে পরিবহন খরচ হ্রাস, বিপণন ব্যবস্থার উন্নতি, উৎপাদন বৃদ্ধি ও কৃষি পণ্যের বিপণন সুবিধার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে অনেক অবদান রাখছে।
বর্তমান সরকারের টানা তিন মেয়াদে রাজশাহী বিভাগের আটটি জেলার সর্বত্র বাস্তবায়িত হওয়া প্রকল্পের ফল পাচ্ছে- প্রান্তিক ও জাতিগত সংখ্যালঘু মানুষসহ তৃণমূলের সাধারণ বাসিন্দারা। এরা সরকারের নানা উন্নয়নমূলক কার্যক্রমের সুফল পাচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, গ্রামীণ উন্নয়ন ও উন্নত অবকাঠামোর মাধ্যমে গ্রামীণ এলাকায় আয় বৃদ্ধি ও গ্রামীণ দারিদ্র্য হ্রাসের জন্য প্রকল্পগুলি বাস্তবায়ন করেছে। রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩১টি উপজেলায় ‘বৃহত্তর রাজশাহী বিভাগ সমন্বিত পল্লী উন্নয়ন’ শীর্ষক সাত বছর মেয়াদী একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে- যার আনুমানিক ব্যয় প্রায় ২০৫.৩৫ কোটি টাকা। এই প্রকল্পের অধীনে উপজেলা ও ইউনিয়ন সড়ক নির্মাণ ও সংস্কার, উপজেলার ব্রিজ ও কালভার্ট এবং ইউনিয়ন ও গ্রামের সড়ক নির্মাণ ও সংস্কার, গ্রামীণ বাজার, বৃক্ষরোপণ, স্যানিটারি ল্যাট্রিন, নলকূপ স্থাপন, জীবিকা নির্বাহ ও দরিদ্রদের জন্য প্রাতিষ্ঠানিক উন্নয়নসহ বিভিন্ন ধরনের অবকাঠামো উন্নয়ন ও সচেতনতামূলক কাজ করা হয়েছে।
গ্রামীণ এলাকার পরিবহন নেটওয়ার্কের সার্বিক উন্নতির জন্য ৬৪ কিলোমিটারেরও বেশি উপজেলা সড়ক ও ২২২ কিলোমিটার ইউনিয়ন সড়কের পাশাপাশি ৯৮৬ মিটার সেতু ও কালভার্ট নির্মাণ করা হয়েছে। এছাড়াও মোট ৩১টি গ্রামীণ বাজার উন্নত করা হয়েছে- যা স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বড় ধরনের ভূমিকা রাখছে।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।