উদ্বৃত্ত থেকে বাংলাদেশ এখন গ্যাস সংকটের দেশ
গ্যাস উদ্বৃত্তের দেশ বাংলাদেশও। দেশে গ্যাস খাতে এখন পর্যন্ত প্রমাণিত মজুদ প্রায় ৩০ ট্রিলিয়ন ঘনফুট। তবে বিভিন্ন সময়ে বিদেশী প্রতিষ্ঠানের চালানো সমীক্ষায় দাবি করা হয়েছে বাংলাদেশে গ্যাস মজুদের পরিমাণ আরো বেশি।
যুক্তরাষ্ট্রের কলোরাডোভিত্তিক কনসালট্যান্সি ফার্ম গুস্তাভসন অ্যাসোসিয়েটস ২০১১ সালে গ্যাসের মজুদ নিয়ে এক প্রতিবেদন উপস্থাপন করে। ওই প্রতিবেদনে গুস্তাভসন জানায়, দেশের গ্যাসের সম্ভাব্য মজুদের পরিমাণ ৩৮ টিসিএফ। ৫০ শতাংশ মজুদ সম্ভাবনার ক্ষেত্রগুলোয় এর পরিমাণ ৬৩ টিসিএফের কিছু বেশি।
ওই প্রতিবেদনে ৫০ শতাংশ মজুদ সম্ভাবনার ক্ষেত্রগুলোয় এর পরিমাণ ৬৩ টিসিএফের কিছু বেশি বলে জানানো হয়। তবে এসব প্রতিবেদন নিয়ে সরকার কোনো ধরনের উদ্যোগ নেয়নি। বরং গ্যাসের নানামুখী সম্ভাবনার প্রস্তাব অতীতে দেয়া হলেও সম্ভাবনার বিপরীতে অনুসন্ধান জিইয়ে রেখে আমদানিনির্ভরতা বাড়িয়ে গ্যাস খাতের সংকট তৈরি করা হয়েছে।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের গ্যাস খাতে বড় সম্ভাবনা সবসময় ছিল। কিন্তু নানামুখী সংকটে এখন প্রয়োজনমতো গ্যাস তুলতে পারছে না। মজুদ গ্যাসের অনুসন্ধান-উত্তোলনে বিনিয়োগ না করে এলএনজি আমদানিনির্ভর নীতি অনুসরণ করেছে বাংলাদেশ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।