উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্তে বিএসএফের বাঙ্কার নির্মাণ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতার বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা যেন থামার নাম নেই। গত কয়েকদিন ধরে চলমান উত্তেজনায় নতুন করে ঘি ঢেলেছে মালদার শুকদেবপুর সীমান্তে (অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত) বিএসএফের বাঙ্কার নির্মাণ। অন্যদিকে বিজিবির বাধায় বিএসএফ ব্যর্থ হওয়ার পর কোচবিহার জেলার মেখলিগঞ্জ সীমান্তে ভারতীয় গ্রামবাসীরা একদিন নির্মাণ করেছেন দেড় কিলোমিটার কাঁটাতারের বেড়া! যে ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মেখলিগঞ্জ সীমান্ত এলাকায়।
গত কয়েকদিন ধরেই তীব্র উত্তেজনা বিরাজ করছে ভারতের মাহাদিপুর ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায়। গত সোমবার (৬ জানুয়ারি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থ্রি ফেজের কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে শুরু হয় সমস্যার সূত্রপাত। বিতর্কিত ও বিবাদমান জমিতে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করছে এমন অভিযোগে নির্মাণ কাজে বাধা দেয় বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিবাদের মধ্যে দুই পাড়ের স্থানীয় গ্রামবাসীরা জড়িয়ে গেলে পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করে।
বিতর্কিত স্লোগান-পাল্টা স্লোগান হাতে ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি হয়ে পড়েন সীমান্তের দুই পারের গ্রামবাসীরা। বড় বিপত্তি হওয়ার আগেই তাদের নিরস্ত্র করে দুই পারের সীমান্তরক্ষী বাহিনী। এরপর একাধিকবার পতাকা বৈঠকের পরেও অধরা সমাধান সূত্র।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।