উত্তরাঞ্চলে শিল্পায়নে সরকারের অবহেলা আর কতকাল অথচ উত্তরাঞ্চলে রয়েছে সস্তা শ্রম এবং বৈদেশিক যোগাযোগ সুবিধা
উত্তরাঞ্চলে শিল্পায়নে অবিলম্বে সাশ্রয়ী মূল্যে গ্যাস সুবিধা নিশ্চিত করতে হবে
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ ছানী, ১৩৯১ শামসী সন , ২৫ জুলাই, ২০২৩ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
দেশের উত্তরাঞ্চল একটা সম্ভাবনাময় অঞ্চল। এক অর্থে প্রায় সারা দেশকে চাল সরবরাহ করছে উত্তরাঞ্চল। দিনাজপুর অঞ্চলের চাল ঢাকায় না এলে খাদ্যে সমস্যা তৈরী হতো। উত্তরাঞ্চলে রয়েছে সস্তা শ্রম। লাখ লাখ শ্রমজীবী মানুষ রংপুর, বগুড়া, রাজশাহী ইত্যাদি অঞ্চল থেকে ঢাকায় এসে নানা ধরনের কাজ করছে। ঢাকার আশপাশ অঞ্চলে শিল্প-কারখানা করার জমির অভাব রয়েছে। দেশী উদ্যোক্তার দানও বিদেশী উদ্যোক্তারা পর্যন্ত ফিরে যাচ্ছে জমির অভাবে। প্রথমত জমি নেই, দ্বিতীয়ত জমির দাম আকাশছোঁয়া। এ দুই সমস্যা উত্তরাঞ্চলে নেই এখনও। সেখানে প্রচুর জমি আছে।
এছাড়া উত্তরাঞ্চলের আরেকটা সুবিধা রয়েছে। আগামী দিনে এ সুবিধা আরও প্রশস্ত হবে। ভুটান, নেপাল ও ভারতীয় পূর্বাঞ্চলের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক গভীরতর হবে। ভারত এরই মধ্যে মিয়ানমার, থাইল্যান্ড ও চীনের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক গভীরতর করার জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত করছে। এ খবর জানিয়ে দিল্লির বাংলাদেশের রাষ্ট্রদূত সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে তাগিদ দিয়েছেন। আমরা জানি, এ ব্যবস্থায় অংশগ্রহণ করলে উত্তরাঞ্চলের গুরুত্ব আরও বাড়বে। এতসব জানা সত্ত্বেও সরকার উত্তরাঞ্চলকে শিল্পায়নে অবহেলা করে চলেছে।
উত্তরাঞ্চলসহ শিল্পায়নের জন্য গ্যাস সংযোগের দাবি দীর্ঘদিনের। এই দাবির প্রতি সম্মান দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সরকার দেশে গ্যাসায়নের উদ্যোগ নিয়েছে। কিন্তু নানা কারণে দেশের বৃহৎ অংশে এখনও গ্যাস সংযোগ মেলেনি। কয়েক বছর আগে বৃহত্তর রাজশাহী বিভাগে গ্যাসলাইন স্থাপন করা হয়। এতে ওই অঞ্চলের শিল্পোদ্যোক্তাসহ দেশ-বিদেশের শিল্পোদ্যোক্তারা আশাবাদী হয়ে জমি কিনে শিল্প স্থাপনে উদ্যোগী হন। কিন্তু সেই উদ্যোগ আজ যেখানে ব্যাপকতা লাভ করার কথা, সেখানে গ্যাস সংযোগের অভাবে উদ্যোক্তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন।
দেশের উত্তরাঞ্চলে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ দিতে প্রায় পাঁচ বছর আগে পাইপলাইন নির্মাণের একটি প্রকল্প নেয় সরকার। প্রকল্পের মূল লক্ষ্য ছিল উত্তরবঙ্গের শিল্পায়নকে ত্বরান্বিত করা। প্রকল্পটি এখন শেষের পর্যায়ে। যদিও প্রাকৃতিক গ্যাসের স্থানীয় সরবরাহ ও আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এর মূল লক্ষ্য পূরণ হওয়া নিয়েই বড় ধরনের আশঙ্কা জেগেছে। এরই মধ্যে শিল্প খাতে সরবরাহকৃত গ্যাসের দাম বাড়ানো হয়েছে কয়েক দফায়। আবার বিদ্যমান কারখানাগুলোয়ও চাহিদামাফিক সরবরাহ দেয়া সম্ভব হচ্ছে না। এর মধ্যে নির্মীয়মাণ পাইপলাইনটি স্থাপন শেষে উত্তরবঙ্গে গ্যাসের নতুন করে বাড়তি চাহিদা তৈরি হলেও তা পূরণ করা সম্ভব হবে কিনা, সে বিষয়ে প্রশ্ন তুলছেন জ্বালানি বিশেষজ্ঞ ও শিল্প মালিকরা।
প্রকল্পটি হাতে নেয়া হয় ২০১৮ সালের অক্টোবরে। সে সময় শিল্প খাতে সরবরাহের জন্য প্রতি ঘনমিটার গ্যাসের মূল্য ছিল ক্যাপটিভে ১৩ টাকা ৮৫ পয়সা ও বয়লারে ১০ টাকা ৭০ পয়সা। কিন্তু কয়েক দফা বৃদ্ধির পর বর্তমানে মাঝারি, ক্ষুদ্র ও বৃহৎ শিল্প এবং ক্যাপটিভে গ্যাস সরবরাহ হচ্ছে গড়ে ৩০ টাকা মূল্যে। পাঁচ বছরের ব্যবধানে দাম দ্বিগুণেরও বেশি হওয়ায় শিল্প খাতের উদ্যোক্তারা এরই মধ্যে বেশ বিপাকে পড়ে গেছেন।
এদিকে সাশ্রয়ী মূল্যে গ্যাস পেলেই পাইপলাইনটির উদ্দেশ্য পূরণ হবে বলে জানিয়েছেন উত্তরবঙ্গের স্থানীয় উদ্যোক্তারা। এ বিষয়ে তাদের বক্তব্য হলো প্রতিযোগিতামূলক শিল্প গড়ে তুলতে জ্বালানি নিরাপত্তার বিষয়টিতে জোর দেয়া প্রয়োজন। আর শিল্প খাতে জ্বালানি নিরাপত্তার অন্যতম বড় অনুষঙ্গ হলো জ্বালানির দাম। এর পাশাপাশি পাইপলাইনটির লক্ষ্যপূরণে উত্তরবঙ্গকে কেন্দ্র করে পৃথক শিল্পনীতি প্রণয়নেরও প্রয়োজন আছে।
উল্লেখ্য ‘উত্তরবঙ্গ কৃষিভিত্তিক অঞ্চল। এখানকার কৃষিভিত্তিক শিল্পগুলোয় সরকার ভর্তুকি দিচ্ছে। সে আলোকে এ অঞ্চলের শিল্পগুলোয় গ্যাসের দাম যদি কম রাখা হয়, তাহলে বিপণন ব্যয় থেকে শুরু করে ব্যবসার সামগ্রিক ব্যয় কিছুটা সাশ্রয়ী হয়। অনেক টাকা খরচ করে এখন গ্যাসলাইন বসানো হচ্ছে। এ কার্যক্রমে সফলতা দেখা সম্ভব হবে, যদি সাশ্রয়ী মূল্যে গ্যাস পাওয়া যায়। আর যদি ঢাকা বা পার্শ্ববর্তী এলাকার মতো একই মূল্যে গ্যাস সরবরাহ করা হয়, তাহলে কোনোভাবেই এখানকার শিল্পগুলো প্রতিযোগিতামূলক হতে পারবে না। আর শিল্পমালিকরা এখন যে মূল্যে গ্যাস পাচ্ছেন, তাতে কোনোভাবেই উত্তরবঙ্গের শিল্পায়ন ত্বরান্বিত করা সম্ভব হবে না। আমরা সরকারকে নানা সময়ে উত্তরবঙ্গের জন্য আলাদা একটা শিল্পনীতি ঘোষণার অনুরোধ করেছি। এটি হলে এখানে শিল্পায়নের সম্ভাবনা তৈরি হবে। অন্যথায় তা কোনোভাবেই সম্ভব না।’
ঢাকা বা পার্শ্ববর্তী এলাকাগুলোয় যে দামে গ্যাস সরবরাহ করা হয় তার চেয়ে বেশি দামের গ্যাস হলে কোনোভাবেই ওই এলাকায় শিল্পায়ন হলেও তা টিকিয়ে রাখা যাবে না। দেশের যেকোনো অঞ্চলে গ্যাসের দাম একই হতে হবে। তা না হলে ওই এলাকায় শিল্পায়ন হবে না। রংপুর বা দিনাজপুরে যে শিল্পপণ্যটি হবে, তার জন্য গ্যাসের মূল্য যদি বেশি হয় তার উৎপাদন খরচও বেশি হয়ে যাবে। এ প্রেক্ষাপটে কোনো উদ্যোক্তা উত্তরবঙ্গে শিল্পায়ন পরিকল্পনা নিয়ে অগ্রসর হবেন না। প্রসঙ্গত আমরা মনি করি, এ বিষয়গুলোকে মাথায় রেখে সাশ্রয়ী ও অভিন্ন দামে উত্তরবঙ্গে গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত করতে সরকারকে সক্রিয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা করতে হবে ইনশাআল্লাহ।’
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুবারক হো! মহিমান্বিত আশূরা শরীফ! পবিত্র আশূরা শরীফ উনার আমল ইহকালীন ও পরকালীন সব সমস্যার সমাধানে মহানিয়ামত। অথচ রাষ্ট্রযন্ত্র তথা সরকার এবং মিডিয়া যুগপৎভাবে সে সম্পর্কে একান্তই বেখবর। ৯৮ ভাগ মুসলমানের দেশে পবিত্র আশুরা শরীফ পালনে সরকারী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা আবশ্যক।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত ৮ মুহররমুল হারাম শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আফদ্বালুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই মুহররমুল হারাম শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে দেশের স্বার্থ দীর্ঘ মেয়াদে ভয়াবহভাবে বিপন্ন করে মাত্রাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। সবার আগে বাংলাদেশ দাবীদার সরকারকে এ ধরনের সর্বনাশা চুক্তি থেকে সরে আসতে হবে।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ৫ই মুহররমুল হারাম শরীফ। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মু উম্মিল উমাম আলাইহাস সালাম উনাদের মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু? দুর্নীতি সহায়ক প্রবণতা- শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আর ল্যাপটপ দেয়ার পরিকল্পনা থেকে সরে এসে শিক্ষার মান বাড়ানোর প্রক্রিয়ায় পর্যাপ্ত অর্থায়ন করতে হবে।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহিমান্বিত ২রা মুহররমুল হারাম শরীফ। আবু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খইরুল বাশার, সাইয়্যিদুল আরব, আবুল বাশার, ছহিবু নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিন।
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুমহান ঐতিহাসিক পবিত্র পহেলা মুহররমুল হারাম শরীফ। খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক উনার দায়িত্ব গ্রহণের সুমহান দিন।
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৯শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার এবং হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৮ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৭ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! খলীফায়ে ছানী, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। এ সুমহান দিবসটির তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র ২৬শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নিসবাতে আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ! এ দিবসটির তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












