নছীহতে কায়িম মাকামে উম্মাহাতুল মু’মীনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
উত্তম চরিত্র-৬
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ সাদিস ১৩৯১ শামসী সন , ০৪ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৯ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
(পূর্বে প্রকাশের পর)
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ حَضْرَتْ عَائِشَةَ عَلَيْهَا السَّلَامُ اَنَّ رَسُوْلَ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ اللّٰهَ تَـعَالٰـى رَفِيْـقٌ يُـحِبُّ الرِّفْـقَ وَيُـعْطِيْ عَلَى الرِّفْـقِ مَا لَا يُـعْطِيْ عَلَى الْعُنْفِ وَمَا لَا يُـعْطِيْ عَلٰى مَا سِوَاهُ (رواه مسلم) وَفِـيْ رِوَايَةٍ لَهٗ قَالَ لِعَائِشَةَ عَلَيْهَا السَّلَامُ عَلَيْكِ بِالرِّفْـقِ وَإِيَّاكِ وَالْعُنْفَ وَالْفُحْشَ إِنَّ الرِّفْقَ لَا يَكُوْنُ فِـيْ شَيْءٍ إِلَّا زَانَهٗ وَلَا يُــنْـزَعُ مِنْ شَيْءٍ إِلَّا شَانَهٗ.
উম্মুল মু’মিনীন আছ ছালিছা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি কোমল বা দয়ালু। তিনি কোমল প্রকৃতির লোকদেরকে পছন্দ করেন। যারা কোমল প্রকৃতির তাদেরকে যা দেয়া হয়, যারা কঠোর প্রকৃতির তাদেরকে তা দেয়া হয় না। আর যারা কোমল প্রকৃতির, তারা ব্যতীত অন্য কাউকেই তা (রহমত-বরকত, সাকীনা) দেয়া হয় না। সুবহানাল্লাহ!
[মুসলিম শরীফ]
অন্য বর্ণনায় রয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মুল মু’মিনীন আছ ছালিছা আলাইহাস সালাম উনাকে বলেন, আপনি কোমলতাকে আবশ্যক করে নিন। কঠোরতা এবং অশ্লীলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। নিশ্চয়ই কোমলতা বা নম্রতা অর্থাৎ যার মধ্যে কোমলতাকে রাখা হয়, সেটা তার সৌন্দর্যকে বৃদ্ধি করে দেয় এবং কোনো কিছু থেকে কোমলতাকে যখন ছিনিয়ে নেওয়া হয়, তখন তা ত্রুটিযুক্ত হয়ে যায়। [মিরকাতুল মাফাতীহ শরহে মিশকাতুল মাসাবীহ]
অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি নিজেই কোমল, দয়ালু। তিনি ঐ ব্যক্তিকে মুহাব্বত করেন যে মানুষের প্রতি দয়া-ইহসান করে। যারা কোমল স্বভাবের, তারা যে নিয়ামত, রহমত-বরকত, সাকীনা লাভ করতে পারে; যারা কঠোর স্বভাবের, তারা তা লাভ করতে পারে না। যারা কোমল প্রকৃতির শুধুমাত্র তাদের প্রতিই এই বিশেষ নিয়ামত, রহমত-বরকত, সাকীনা নাযিল করা হয়। কোমলতার দ্বারা মানুষের সৌন্দর্য বৃদ্ধি হয়, মর্যাদা বৃদ্ধি হয়, আর কোমলতা না থাকলে মানুষ ত্রুটিযুক্ত হয়ে যায়, মানুষের মর্যাদা কমে যায়। এজন্যই বলা হয়েছে, মানুষের সাথে কোমল ব্যবহার করা এবং লজ্জাশীল হওয়া উত্তম চরিত্রের অন্তর্ভূক্ত। আমাদের উচিত, সুন্নতের অনুসরণে মানুষের প্রতি দয়া-ইহসান করা, কোমল ব্যবহার করা, নরম স্বরে কথা বলা।
মহান আল্লাহ পাক তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুম উনাদের শান মুবারকে ইরশাদ মুবারক করেন,
رُحَـمـَاءُ بَـيْـنَـهُمْ ﴿২৯﴾ سورة الفتح
(হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুম) উনারা ছিলেন পরষ্পরের প্রতি পরষ্পর দয়ালু। [সূরা ফাতহ শরীফ: ২৯]
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুম উনারা একজন অপরজনকে ইহসান করতেন। উনারা পরস্পর পরষ্পরের জন্য ছিলেন ভাই, এক ভাই অন্য ভাইয়ের জন্য সব কিছু দিয়ে দিতেন। এক ভাইয়ের কষ্ট হলে আরেক ভাইও কষ্ট অনুভব করতেন।
(ইনশাআল্লাহ চলবে)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একজন আল্লাহওয়ালী মেয়ের দ্বীনী জযবা
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৫)
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হজ্জে মাবরুর বা মকবুল হজ্জ পালন করতে হলে কি কি থাকা শর্ত (৩)
১০ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১০ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












