নছীহতে কায়িম মাকামে উম্মাহাতুল মু’মীনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
উত্তম চরিত্র-২
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সাদিস ১৩৯১ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
যার চরিত্র উত্তম সে ব্যক্তিই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে প্রিয়। এজন্য প্রত্যেকের উচিত চরিত্রকে উত্তম করা।
পবিত্র হাদীছ শরীফে আরো ইরশাদ মুবারক হয়েছে,
وَعَنْ أَبِـيْ ذَرٍّ رَضِىَ اللّٰهُ تَــعَالٰـى عَـنْهُ قَالَ قَالَ لِـىْ رَسُوْلُ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ اِتَّقِ اللّٰهَ حَـيْثُ مَا كُنْتَ وَ اتْبِعِ السَّـيِّــئَـةَ الْـحَسَنَةَ تَـمْحُهَا وَ خَالِقُ النَّاسَ بِـخُلُقٍ حَسَنٍ. (رواه احمد و الترمذى و الدارمى)
হযরত আবূ যর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে বললেন, আপনি যেখানেই থাকবেন মহান আল্লাহ পাক উনাকে ভয় করবেন, পাপ কাজ করার পর পুণ্যের কাজ করবেন। কারণ পুণ্যের কাজ পাপ কাজকে মুছে ফেলে বা মিটিয়ে দেয়। আর মানুষের সাথে সদাচরণের সহিত মেলামেশা করবেন অর্থাৎ মানুষের সাথে উত্তম ব্যবহার করবেন।
[আহমদ শরীফ, তিরমিযী শরীফ, দারিমী শরীফ]
এ পবিত্র হাদীছ শরীফে উত্তম ব্যবহারের জন্য আদেশ করা হয়েছে। তাই সবার উচিত এই পবিত্র সুন্নত মুবারক উনার অনুসরণ-অনুকরণ করা। কথাবার্তা, চাল-চলন, আচার-ব্যবহারে সর্বাবস্থায় মানুষের সাথে ভালো ব্যবহার করা।
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ حَضْرَتْ عَائِشَةَ عَلَيْهَا السَّلَامُ قَالَتْ سَـمِعْتُ رَسُوْلَ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ يَــقُوْلُ اَلْمُؤْمِنُ لَـيُدْرِكُ بـِحُسْنِ خُلُقِهٖ دَرَجَةَ قَائِمِ اللَّيْلِ وَصَائِـمِ النَّـهَارِ. (رواه أبو داود)
উম্মুল মু’মিনীন আছ ছালিছা ছিদ্দিক্বা আলাইহাস সালাম হতে বর্ণিত। তিনি বলেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলতে শুনেছি, তিনি বলেন, নিশ্চয়ই মু’মিন উত্তম চরিত্রের দ্বারা রাতে ইবাদতকারী এবং দিনে রোযা পালনকারীর মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ!
[আবূ দাঊদ শরীফ]
মহান আল্লাহ পাক তিনি মানুষকে যা কিছু দিয়েছেন, তার মধ্যে উত্তম হচ্ছে হুসনুল খুলক্ব অর্থাৎ উত্তম চরিত্র। সুবহানাল্লাহ!
যে ব্যক্তি নিজ চরিত্রকে উত্তম করবে, সে ব্যক্তিই নিয়ামত লাভ করবে, কামিয়াবী হাছিল করবে। প্রত্যেকের উচিত মানুষের সাথে উত্তম আচরণ করা। এর দ্বারা পরকালে মিযান বা ওজনের পাল্লা ভারী হবে। আর চরিত্র উত্তম না হলে অর্থাৎ ব্যবহার ভালো না হলে ওজনের পাল্লা ভারী হবে না, হালকা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৯)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পিতা-মাতা উভয়েই দ্বীনদার হওয়া ব্যতীত দ্বীনদার সন্তান আশা করা সম্পূর্ণ বৃথা (১)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (১)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারী সমাজের জন্য একটি জরুরী ফিকির!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“মৃত্যু দেখে দেখে নসীহত হাছিল করতে হবে”
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত সালমা বিনতে হাফসা রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












