নছীহতে কায়িম মাকামে উম্মাহাতুল মু’মীনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
উত্তম কথা উত্তম গাছের ন্যায় ফলদায়ক-২
, ০৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
অপরদিকে মহান আল্লাহ পাক তিনি মন্দ কথার দৃষ্টান্ত পেশ করে সূরা ইবরাহীম শরীফের ২৬ নং পবিত্র আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন,
وَمَـثَـلُ كَلِمَةٍ خَبِـيْــثَةٍ كَشَجَرَةٍ خَبِـيْــثَةٍ اجْـتُــثَّتْ مِنْ فَـوْقِ الْأَرْضِ مَا لَـهَا مِنْ قَـرَارٍ ﴿২৬﴾ سورة ابراهیم
আর মন্দ কথার দৃষ্টান্ত হচ্ছে মন্দ গাছের ন্যায়, যা মাটির উপর থেকে তুলে ফেলা হয়। যার কোনো স্থায়িত্ব থাকে না।
মন্দ কথার পরিণাম সম্পর্কে পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
وَإِنَّ الْعَبْدَ لَيَـتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللهِ لَا يُـلْقِيْ لَـهَا بَالًا يَـهْوِيْ بِـهَا فِيْ جَهَنَّمَ. (رواه البخارى)
নিশ্চয়ই বান্দা এমন একটি অসন্তুষ্টিমূলক কথা বলে যা সে মনোযোগের সাথে বা গুরুত্ব দিয়ে বলেনি, এই মন্দ কথা বলার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
[বুখারী শরীফ]
পবিত্র হাদীছ শরীফে আরো ইরশাদ মুবারক হয়েছে,
وَاِنَّ الرَّجُلَ لَيَـتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنَ الشَّرِّ مَا يَـعْلَمُ مَبْـلَغَهَا يَكْتُبُ اللهُ بِـهَا عَلَيْهِ سَخَطَهٗ اِلٰـى يَـوْمٍ يَـلْقَاهُ. (ابن ماجه، ترمذى، مالك، فى شرح سنة)
নিশ্চয়ই কোনো ব্যক্তি এমন একটি মন্দ কথা বলে, সে জানে না এই মন্দ কথা তাকে কোথায় নিয়ে পৌঁছাবে। মহান আল্লাহ পাক তিনি উনার সাক্ষাৎ দিবস পর্যন্ত তার আমলনামায় অসন্তুষ্টি লিপিবদ্ধ করে রাখেন। নাঊযুবিল্লাহ!
[ইবনে মাজাহ শরীফ, তিরমিযী শরীফ ইত্যাদি]
তাই সবসময় খেয়াল রাখতে হবে জবান দিয়ে উত্তম কথা ব্যতীত যেন কোনো রকম মন্দ কথা বের না হয়।
জানা আবশ্যক যে, উত্তম ও মন্দ উভয় কথারই তাছির হয়। উদাহরণ স্বরূপ একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে-
পৃথিবীর বিখ্যাত চিকিৎসাবিদ ইবনে সিনার সহপাঠী ছিলেন একজন বুযুর্গ ব্যক্তি। ইবনে সিনা মাঝে-মধ্যে সেই বুযুর্গ ব্যক্তির কাছে আসতেন। একবার এসে বললেন, আপনারা যে ফুঁ দেন, এই ফুঁ তে যদি সব কিছু হয়ে যেত তাহলে এত ওষুধ-পত্রের কি প্রয়োজন ছিল? তখন বুযুর্গ ব্যক্তি মনে মনে ভাবলেন, উনাকে তো এর হাক্বীক্বত সম্পর্কে সাধারণভাবে বললে বুঝবেন না। ভিন্ন আঙ্গিকে বুঝাতে হবে। তিনি ইবনে সিনাকে পরের দিন বাদ মাগরিব উনার বাড়িতে দাওয়াত করলেন। মাগরিবের পর তিনি যখন আসলেন এবং দরজার কড়া নাড়লেন, বুযুর্গ ব্যক্তি দরজা খুলে খুব রাগ করে বললেন, ‘সময়-অসময় নেই, যখন তখন এসে বিরক্ত করো!’ একথা বলে তার মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। এরকম দূর্ব্যবহারে ইবনে সিনা খুব রেগে গেলেন এবং বললেন, আমাকে দাওয়াত দিয়ে এনে এমন অপমান? এমন সময় বুযুর্গ ব্যক্তি আবার দরজা খুললেন এবং হাসি মুখে সালাম দিয়ে বললেন, ওহ আপনি! আসুন, আসুন। ইবনে সিনা রাগ করে ঘরে প্রবেশ করতে চাইলেন না। তারপরও তিনি জোর করে উনাকে ঘরে প্রবেশ করালেন। অনেক খাবার-দাবারের আয়োজন করা হয়েছিল। খাওয়া-দাওয়া করানো হলো, অনেক কথা বার্তা বলা হলো। ইবনে সিনার রাগও দূর হয়ে গেলো। সেই বুযুর্গ ব্যক্তি এরপর বললেন, আসলে আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করার উদ্দেশ্য ছিল না। মূলত আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। আমি যখন আপনার সাথে রাগ করে কথা বললাম তখন আপনার মধ্যে এক ধরণের পরিবর্তন আসলো, আবার আমি যখন আপনার সাথে ভালভাবে কথা বললাম তখন আপনার মধ্যে আরেক ধরণের পরিবর্তন আসলো। এখন বান্দা হয়ে যদি আমার কথার এমন তাছির হয়ে থাকে তাহলে মহান আল্লাহ পাক উনার কালাম পাক পড়ে ফুঁ দিলে সেটার কেন তাছির হবে না?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












