উচ্চ শুল্কের কারণে দিন দিন কমছে খেজুর আমদানি
, ১৫ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৮ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৩ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সারা বছর খেজুরের কমবেশি কদর থাকলেও প্রতিবছর রমজান মাস এলেই এর চাহিদা একলাফে বাড়ে কয়েক গুণ। অথচ সে অনুযায়ী দেশে মেলে না সরবরাহ। দেশে উৎপাদিত না হওয়ার বিপরীতে সম্পূর্ণ আমদানি নির্ভরতাই এর অন্যতম কারণ। এ ছাড়া আমদানিতে উচ্চ হারের ট্যারিফ ভ্যালু আরোপ এবং ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থাপনা খেজুরের সরবরাহ-সংকট এবং দামে অস্বাভাবিকতা আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে সাম্প্রতিক বছরগুলোয় খেজুরের ক্রয়ক্ষমতা হারিয়েছে বেশিরভাগ মানুষ। অন্যবারের মতো এবারও বদলায়নি পরিস্থিতি। বড় শঙ্কার বিষয় হচ্ছে, এ বছর আমদানিও অস্বাভাবিক কমে গেছে; যার নেতিবাচক প্রভাব পড়বে আসন্ন রমজানেও।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) আমদানি হয়েছে মাত্র ২৮৯ টন। অর্থাৎ প্রতি মাসে গড়ে আমদানি হয়েছে মাত্র ৭২.২৫ টন। এই অবস্থায় খেজুরের মজুত এখন তলানিতে। রমজানের বাকি প্রায় সাড়ে তিন মাস। এই সময়ে এখনো বড় পরিসরে আমদানি শুরু হয়নি।
ব্যবসায়ীদের আশঙ্কা, চলতি বছর নানা কারণে খেজুর আমদানি কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার দ্রুততম সময়ে ব্যবস্থা না নিলে রমজানে খেজুর নিয়ে হাহাকার হতে পারে।
শুল্ক বৃদ্ধির প্রভাব:
সাম্প্রতিক বছরগুলোতে আমদানি শুল্ক ও ট্যারিফ ভ্যালু বাড়ার কারণে খেজুরের বাজারে ব্যাপক চাপ পড়েছে, যা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির নাগালের বাইরে চলে যাচ্ছে। কাস্টমস তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে খেজুরের ট্যারিফ ভ্যালু ছিল প্রতি টন ৬০০ ডলার, যার ভিত্তিতে শুল্ক ছিল ১০ শতাংশ। কিন্তু ২০২৩-২৪ অর্থবছর থেকে শুল্কহার ৫৮.৬০ এবং ২০২৪-২৫ অর্থবছরে তা আরও বাড়িয়ে ৬৩.৬০ শতাংশ করা হয়েছে। বর্তমানে খেজুর আমদানিতে ২৫ শতাংশ কাস্টমস ডিউটি, ১৫ শতাংশ ভ্যাট, ৩ শতাংশ নিয়ন্ত্রণ শুল্ক, ১০ শতাংশ অগ্রিম আয়কর, ৫ শতাংশ অগ্রিম করসহ অন্যান্য চার্জ যোগ হয়ে চূড়ান্ত শুল্কহার খুব বেশি হয়ে গেছে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভুইয়া বলেন, উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষ অনেক আগেই খেজুরের ক্রয়ক্ষমতা হারিয়েছে। এখন সময় থাকতেই এগুলোর শুল্ক ও কর কয়েক মাসের জন্য তুলে দিয়ে ব্যাপক আমদানির সুযোগ করে দিতে হবে। শুল্কছাড়ের সুবিধা ভোক্তারা পাচ্ছেন কি না, তা-ও কঠোর মনিটরিং করতে হবে।
বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুদ্দীন আহমদ বলেন, আমরা সরকারকে শুল্ক কমানোর এবং ট্যারিফ ভ্যালু যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার অনুরোধ করেছি। যদি দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, তাহলে রমজানে খেজুরের দাম সহনীয় রাখা সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












