উচ্চ আদালতে জামিন পেতে ‘আলোচিত’ আসামিদের তোড়জোড়
, ১৭ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৮ মে, ২০২৩ খ্রি:, ২৫ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে আলোচিত বিভিন্ন মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিতে তোড়জোড় শুরু করেছে। তারা একের পর এক জামিন আবেদন করে যাচ্ছে। হাইকোর্টের এক বেঞ্চ থেকে জামিন পেতে ব্যর্থ হলে ছুটছে অন্য বেঞ্চে।
আলোচিত এসব আসামির মধ্যে রয়েছে- রানা প্লাজা ধসের ঘটনায় ভবন মালিক সোহেল রানা, সোনা চোরাকারবারে অভিযুক্ত আবু আহাম্মদ, বরখাস্ত ডিআইজি প্রিজন বজলুর রশিদ, মনির হোসেন ওরফে গোল্ডেন মনির ও বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। এছাড়া রাজধানীর শাহজাহানপুরের আলোচিত টিপু-প্রীতি হত্যা মামলার একাধিক আসামি, রিজেন্ট গ্রুপের মোহাম্মদ সাহেদ, দুদকের বরখাস্ত কর্মকর্তা এনামুল বাছির,বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান, হেফাজতের নেতা মামুনুল হকসহ বিভিন্ন আলোচিত আসামিরা হাইকোর্টে একের পর এক জামিন আবেদন করে যাচ্ছে।
অবাক হওয়ার মতো তথ্য হচ্ছে, দেশের নামকরা আইনজীবীরা এসব আসামির পক্ষে শুনানি করছেন। অনেকে জামিনও পাচ্ছে। অতঃপর তাদের জামিন চেম্বার আদালতে স্থগিত করিয়ে শুনানির জন্য আপিল বিভাগে পাঠানোর ব্যবস্থা করছেন রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবীরা। তারা বলছেন, এ বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি আছে। আলোচিত ও চাঞ্চল্যকর মামলার আসামিরা যেন উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে যেতে না পারেন সে ব্যাপারে আমরা সতর্ক আছি। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর তা স্থগিতে আমরা আপিল বিভাগে আবেদন করছি।
এ বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর বলেন, আলোচিত ও চাঞ্চল্যকর মামলার প্রতিটি আসামির জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আইনি যুক্তি তুলে ধরে জামিনের বিরোধিতা করেন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া আছে। এরপরও যদি হাইকোর্ট থেকে আলোচিত মামলার মূল আসামিরা জামিন পান তখন রাষ্ট্রপক্ষ থেকে সঙ্গে সঙ্গে জামিন স্থগিত চেয়ে আবেদন করা হচ্ছে।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, জামিন দেওয়া আদালতের এখতিয়ার। হাইকোর্ট যখন জামিন দেন, দেখেশুনে, আইন বিশ্লেষণ করে এবং উভয়পক্ষের যুক্তি শুনে জামিন দেন। তবে, দুর্নীতি ও অর্থপাচার মামলার চিহ্নিত আসামিরা যেন জামিন না পান, সে বিষয়ে আমরা সক্রিয় আছি। হাইকোর্ট থেকে জামিন পেলেও আমরা সঙ্গে সঙ্গে তা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)