রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

উচ্চ আদালতের এক রায়ে পাল্টে যায় ইতিহাস

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, রাত ১২:১৬
নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্টের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও ঘটনাবহুল বছর ২০২৪। উচ্চ আদালতের একটি ‘বিতর্কিত’ রায়কে কেন্দ্র করে শুরু হয় বৈষম্যবিরোধী আন্দোলন। এক পর্যায়ে আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বলতে গেলে ইতিহাস পাল্টে দেয় ওই একটি রায়। এরপর সুপ্রিম কোর্টে একের পর এক নতুন ইতিহাস সৃষ্টি হয়।
২০২৪ সালে ছাত্র-জনতার দাবির মুখে প্রধান বিচারকসহ আপিল বিভাগের ছয় বিচারক পদত্যাগ করেন। বিদায়ী বছরেই প্রথম কোনো বিচারক হাইকোর্ট বিভাগ থেকে সরাসরি প্রধান বিচারক হিসেবে নিয়োগ পান। ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিম জুডিশিয়াল পুনর্বহালের রায়, বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাসের রায়, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিত ও খালাসের আদেশ, বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা, দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ সাত আসামিকে খালাসের রায়সহ আলোচিত অনেক রায় ও আদেশ এসেছে উচ্চ আদালত থেকে।
বিদায়ী বছরে উচ্চ আদালতের একজন বিচারককে লক্ষ্য করে এজলাস কক্ষে ডিম ছুড়ে মারার ঘটনাও ঘটে। যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পতিত শেখ হাসিনা সরকারের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগে এ বছরই উচ্চ আদালতের ১২ বিচারককে ছুটিতে পাঠান প্রধান বিচারক।
এ ছাড়া উচ্চ আদালতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের এক আদেশকে কেন্দ্র করে ঢাকায় রিকশাচালকরা তুমুল আন্দোলন গড়ে তোলেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত হাইকোর্টের রায়ে ‘স্থিতাবস্থা’ জারি করেন। ফলে আন্দোলন থেকে সরে আসেন রিকশাচালকরা। বিদায়ী বছরে বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর উচ্চ আদালত থেকে নানা আলোচিত রায় ও আদেশ এসেছে। এ কারণে দেশের মানুষের দৃষ্টি ছিল উচ্চ আদালতের দিকে।
বিদায়ী বছরে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাসহ কোটাপদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। বিচারক কে এম কামরুল কাদের ও বিচারক খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়, ২০১২ সালে করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া রায় ও আদেশ, ২০১৩ সালের লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগে তা বহাল ও সংশোধিত আদেশ এবং ২০১১ সালের ১৬ জানুয়ারির অফিস আদেশের (মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনির কোটা) আলোকে মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করতে সরকারকে নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে জেলা, নারী, প্রতিবন্ধী ব্যক্তি, উপজাতি-ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটাসহ, যদি অন্যান্য থাকে, কোটা বজায় রাখতে নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে যত দ্রুত সম্ভব, আদেশ পাওয়ার তিন মাসের মধ্যে পরিপত্র জারি করতে নির্দেশ দেওয়া হলো।
ওই রায়কে কেন্দ্র করে কোটাবিরোধী আন্দোলন ফের প্রকম্পিত হয় রাজপথ। ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে একপর্যায়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। তিনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হন।
১০ আগস্ট প্রধান বিচারকসহ আপিল বিভাগের সাত বিচারকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। ছাত্র-জনতার দাবির মুখে তারা পদত্যাগ করেন। একসঙ্গে ছয় বিচারকের পদত্যাগ সুপ্রিম কোর্টের ইতিহাসে এর আগে কখনও হয়নি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১২ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১২ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১২ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১২ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১২ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১২ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১২ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১২ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১২ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১২ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৩ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৩ ঘণ্টা আগে