উচ্চমূল্যে আমদানির ধাক্কা দেশি পণ্যে
, ১৯ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ রবি’ ১৩৯১ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২২ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত আমদানিতে ডলারের দাম ছিল ১০৬ টাকা। আগস্টে এসে ব্যাংকগুলো ১০৯ টাকা ৫০ পয়সা দামে আমদানিকারকদের কাছে ডলার বিক্রি করছে। তবে ডলার সংকটের কারণে ১১৬ টাকার চেয়ে বেশি দামে অনেক ব্যাংক আমদানির ঋণপত্র খুলছে। ফলে খাদ্য এবং শিল্প-কারখানার কাঁচামালসহ সব ধরনের পণ্যের আমদানি খরচ বেশখানিকটা বেড়েছে। আর উচ্চমূল্যে আমদানির এই ধাক্কা দেশীয় পণ্যে পড়েছে। এছাড়া ডলার সংকট ও এলসি খোলার সমস্যায় আমদানি কমে যাওয়ার দেশীয় পণ্যের দাম আরও এক ধাপ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গত এক বছরে প্রতি ডলারের জন্য আমদানি ব্যয় বেড়েছে সাড়ে ১৬ টাকা। গত বছরের ৭ জুন প্রতি ডলারের জন্য ব্যবসায়ীদের যেখানে ব্যয় করতে হয়েছিল ৯১ টাকা ৯৫ পয়সা, সেখানে চলতি বছরের ৭ জুনে তা বেড়ে হয়েছে ১০৮ টাকা ৪৫ পয়সা। এ হিসেবে শুধু ডলারের বিপরীতে ব্যবসায়ীদের ব্যয় বেড়েছে প্রায় ১৮ শতাংশ।
তবে কেন্দ্রীয় ব্যাংকের ডলারের মূল্যের এ তথ্য বাজারের অবস্থার সঙ্গে কোনো মিল নেই। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি জসিম উদ্দিন বলেন, ব্যাংকগুলো ইচ্ছেমতো ডলারের দাম নিচ্ছে। লুটের মালের মতো ব্যাংকগুলো যেভাবে পারছে সেভাবে ডলারের দাম নিচ্ছে। বর্তমানে এক ডলারের বিপরীতে ১১৬ টাকা, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি দাম নেওয়া হচ্ছে।
ব্যবসায়ীদের হিসাবে আগের চেয়ে তাদের আমদানি ব্যয় ২০ থেকে ২২ শতাংশ বেড়েছে। বাড়তি এই খরচ তাদের পণ্যের প্রকৃত মূল্যের সঙ্গে যুক্ত করতে হচ্ছে। এছাড়া একই মূলধনে আগের চেয়ে কম পণ্য আমদানি করতে পারায় এর একটি বড় প্রভাব আমদানিকৃত পণ্যের ওপর পড়েছে।
এদিকে, আমদানি খরচ আরও বেড়ে দেশীয় পণ্যের দামের ওপর এর চাপ আরও বাড়তে পারে বলে অর্থনীতিবিদ ও বাজার পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন। তাদের ধারণা, দেশে ডলারের সংকট সহসাই কাটছে না। ফলে ডলার, পণ্য ও জ্বালানিসহ অন্যান্য সেবার মূল্যবৃদ্ধির চাপ বছরজুড়েই মোকাবিলা করতে হবে। এর প্রভাবে আমদানি পণ্যের দাম আরও বাড়বে। ফলে দেশীয় পণ্যের দামেও এর নেতিবাচক প্রভাব পড়বে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত বছর রাশিয়া ইউক্রেন আক্রমণ শুরু করলে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম হু-হু করে বেড়ে যায়। ওই সময় থেকেই দেশে আমদানি ব্যয় বাড়তে থাকে। একই সঙ্গে বেড়ে যায় জ্বালানি তেলসহ প্রায় সব পণ্যের দাম। বাড়তে থাকে মূল্যস্ফীতির হার। পরিস্থিতি সামাল দিতে গত বছরের এপ্রিল থেকে কেন্দ্রীয় ব্যাংক আমদানিতে ২৫ শতাংশ এলসি মার্জিন আরোপ করে। পরে ধাপে ধাপে তা বাড়িয়ে শতভাগ করা হয়। কেবল খাদ্য, জ্বালানি, কৃষি, শিল্পের যন্ত্রপাতি, কাঁচামাল ও জীবন রক্ষাকারী ওষুধ আমদানি ছাড়া বাকি সব পণ্য আমদানিতে নিয়ন্ত্রণ আরোপিত হয়। যা এখনো অব্যাহত রয়েছে। তবে গত বছরের সেপ্টেম্বর থেকে ডলারের সংস্থান ছাড়া কোনো এলসি খোলা যাচ্ছে না। ফলে এখন কেবল যাদের ডলার আয় আছে যেমন- রপ্তানিকারক, কেবল তারাই এলসি খুলতে পারছেন। এর বাইরে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের কিছু বাড়তি ডলার দিয়ে সরকারি খাত এবং অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য আমদানি করা হচ্ছে। এছাড়া বাণিজ্যিক খাতে কোনো পণ্য আমদানি করা যাচ্ছে না। ফলে বাণিজ্যিক পণ্য আমদানি খাতনির্ভর যেসব শিল্প দেশে গড়ে উঠেছিল সেগুলো এখন গভীর সংকটে নিমজ্জিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












