ঈদ শেষে ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরছেন উত্তরের মানুষ
, ০৬ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে আবারও রাজধানীতে ফিরতে শুরু করছেন উত্তরবঙ্গের মানুষ। গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) থেকে যমুনা পশ্চিমসংযোগ মহাসড়কে বাড়তে থাকে রাজধানীমুখী যানবাহনের চাপ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা প্রতিটি বাসেই ভিড় লক্ষ্য করা যায়।
যাত্রীরা জানান, ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিতে আগেভাগেই ফিরছেন তারা। তবে এবার মহাসড়কে যানজটের কোনো ভোগান্তি না থাকায় স্বস্তিতেই ফিরছেন সবাই; সেই সঙ্গে বাস ভাড়া নিয়েও তেমন কোনো অভিযোগ করতে দেখা যায়নি। যাত্রীবাহী বাস ছাড়াও মোটরসাইকেল ও ব্যক্তিগত পরিবহনে রাজধানীতে ফিরছেন অনেকেই।
রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের যাত্রী সৈকত হাসান জানান, ঈদে পরিবার নিয়ে বাড়িতে অনেক আনন্দ করলাম। আরও দুদিন ছুটি আছে, এখন মহাসড়কে যাত্রীচাপ একটু কম, তাই আগেই ঢাকায় ফিরছি। এবার ঈদযাত্রা অনেক স্বস্তির ছিল।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, এ বছর ঈদযাত্রায় উত্তরবঙ্গ মহাসড়কে চারলেনের কাজ অনেকাংশে শেষ; কোনো যানজটও ছিল না। ঈদ শেষে ফিরতি পথেও কোনো যানজটের ভোগান্তি ছাড়াই স্বস্তিতে মানুষ রাজধানীতে ফিরতে পারছেন। আর মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তায় মহাসড়কে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ ২৪ ঘণ্টা কাজ করছে বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)