ঈদে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৭ মে, ২০২৩ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ঈদুল আজহার বাকি আছে প্রায় এক মাস। যাত্রীদের স্বাচ্ছন্দ্যে কর্মস্থল থেকে গন্তব্যে পৌঁছাতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বরাবরের মতো এবারও ট্রেনের টিকিট অগ্রীম বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৪ জুন থেকে এই টিকিট বিক্রি শুরু হতে পারে বলে জানা গেছে।
গেল ঈদুল ফিতরে স্টেশনগুলোতে যাত্রী চাপ কমাতে প্রথমবারের মতো বাংলাদেশ রেলওয়ে ঈদ যাত্রার ট্রেনের অগ্রীম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করেছে। ঢাকা থেকে প্রতিদিন ২৮ হাজার ৭৭৮টি বিক্রি হয়েছে। যাত্রী সুবিধার্থে সেটি এবার আরও কয়েক হাজার বাড়ানো হতে পারে। সকাল ৮টা থেকে একযোগে ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়াতে অনেকে ভোগান্তির শিকার হয়েছেন। সেজন্য এবার ২টি সিডিউলে ট্রেনের টিকিট বিক্রি করা হতে পারে বলেও রেলওয়ে সূত্রে জানা গেছে। আগামী ২৯ বা ৩০ জুন ঈদের তারিখ ধরে ট্রেনের টিকিট বিক্রির পরিকল্পনা করা হয়েছে।
আগামী ২৯ জুন ঈদের দিন ধরে ২৪ জুনের টিকিট ১৪ জুন; ২৫ জুনের টিকিট ১৫ জুন; ২৬ জুনের টিকিট ১৬ জুন; ২৭ জুনের টিকিট ১৭ জুন এবং ২৮ জুনের টিকিট ১৮ জুন বিক্রি করা হতে পারে। অন্যদিকে ঈদ পরবর্তী ফিরতি টিকিটের ক্ষেত্রে ২ জুলাইয়ের টিকিট ২২ জুন; ৩ জুলাইয়ের টিকিট ২৩ জুন; ৪ জুলাইয়ের টিকিট ২৪ জুন; ৫ জুলাইয়ের টিকিট ২৫ জুন এবং ৬ জুলাইয়ের টিকিট ২৬ জুন বিক্রি হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)