ঈদুল ফিতর উপলক্ষে ২৪ জন বন্দিকে মুক্তি
নিজস্ব প্রতিবেদক:
ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ (কেরানীগঞ্জ) দেশের বিভিন্ন কারাগার থেকে ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এই ২৪ জন বন্দি এরই মধ্যে মুক্তি পেয়ে কারাগার ত্যাগ করেছে।
গতকাল শনিবার কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে কারাবন্দিদের জন্য বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। এদিন ঈদের নামাজ আদায়ের পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন তারা।
ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিশেষ তিন দিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ রয়েছে। এ ছাড়া দেওয়া হবে উন্নতমানের খাবার ও ঈদের পরের দিন পরিবারের রান্না করা খাবার গ্রহণ করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।