ঈদকে সামনে রেখে সড়ক-মহাসড়কে সক্রিয় হচ্ছে ডাকাতরা
ঈদকে টার্গেট করে প্রতিবছরই সক্রিয় হয়ে ওঠে ডাকাতরা। বিশেষ করে কোরবানি ঈদের আগে ডাকাত দলের উৎপাত বেশি লক্ষ করা যায়। কারণ, এ সময় কোরবানির পশু নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী এবং দক্ষিণাঞ্চলের দিকে যান ব্যবসায়ীরা। এ বছর কোরবানির ঈদের এখনও এক মাস বাকি, এরইমধ্যে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা সামনে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, ঈদকে সামনে রেখে নতুন করে সড়ক-মহাসড়কে সক্রিয় হয়ে উঠেছে ডাকাতরা। এমনকি ঘটনা বিশেষে হত্যার উদ্দেশ্যে যাত্রীদের ছুরিকাঘাত করে পালিয়ে যাচ্ছে সংঘবদ্ধ এসব ডাকাত।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বলছে, ডাকাতদের উৎপাত ঠেকাতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। ঈদুল আযহাকে ঘিরে সড়ক-মহাসড়কে কোনোরকম বিশৃঙ্খলা যেন না হয়। গরু নিয়ে ব্যবসায়ীরা নির্বিঘেœ যেন চলাচল করতে পারে সে জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে সংস্থাটি।
ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তালিকাভুক্ত ও সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী-আন্তজেলা ডাকাত চক্রের সরদার আলী হোসেন ওরফে আলী ডাকাতসহ সংঘবদ্ধ ডাকাত দলের ১০ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৪। বৃহস্পতিবার (২৫ মে) রাতে সংঘবদ্ধ ডাকাত দলটিকে গ্রেফতার করা হয়।
সড়ক-মহাসড়কে ডাকাতদের নতুনভাবে উৎপাতের বিষয়ে জানতে চাইলে র্যাব-৪ অধিনায়ক ( সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা এক রাতেই ১০ জনের একটি ডাকাত দলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের গ্রেফতারের পর বেশ কিছু তথ্য আমাদের হাতে এসেছে। এ চক্রটি মূলত মহাসড়কে ডাকাতি করে থাকে। সময়ে সময়ে স্থান বদল করে ডাকাতি করে। আজ আশুলিয়া-মানিকগঞ্জ রোডে, আবার কাল যাবে ময়মনসিংহের রোডে, নারায়ণগঞ্জ কিংবা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে; এভাবে তারা রুট বদল করে ডাকাতি করে আসছিল। আর ডাকাত দলটিকে নেতৃত্ব দিয়ে আসছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত ও আন্তজেলা ডাকাতি ও ছিনতাইকারী দলের মূলহোতা আলী ওরফে আলী ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দস্যুতা, নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে এবং বেশ কয়েকটি মামলায় আলীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজার আদেশ দিয়েছেন আদালত। ’
র্যাব-৪ অধিনায়ক আরও বলেন, ‘এসব ডাকাত দল সুযোগ বুঝে এক রাতেই কয়েকটি ঘটনা ঘটিয়ে ফেলে। ডাকাতি শেষ দ্রুত স্থান ত্যাগ করে অন্য কোথাও প্রস্তুতি নেয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তাদের রোডম্যাপ সম্পর্কে আমরা জানতে পেরেছি। তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ’
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।