ইয়েমেনের ক্ষেপণাস্ত্র অভিযানে পাশ্চাত্য ও সন্ত্রাসী ইসরায়েলের জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা
, ৩রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৯ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
বিশেষজ্ঞদের মতে দখলদার সন্ত্রাসী ইসরায়েলের গভীর অভ্যন্তরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রগুলো যে প্রবেশ করছে ওই ঘটনা আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলি নেতাদের জন্য রাজনৈতিক ও সামরিক অনেক বার্তা রয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে, সন্ত্রাসী ইসরায়েলে অনেকবার বিপদ ঘণ্টা বেজেছে। ইহুদিবাদী শাসকগোষ্ঠী ইসরায়েলের গভীর অভ্যন্তরে ‘প্যালেস্টাইন-২’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে। মজলুম ফিলিস্তিনি জনগণের আহ্বানে সাড়া দিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওই রকেট নিক্ষেপ করে।
মেহর নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো ২০৪০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সন্ত্রাসী ইসরায়েলের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো রাজনৈতিক এবং সামরিক অনেক বার্তা বহন করে। গাজা উপত্যকায় যুদ্ধের উত্তাল পরিস্থিতির ওপর এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা দুর্দান্ত প্রভাব ফেলে। কয়েকটি প্রভাবশালী বার্তার কথা আমরা এখানে উল্লেখ করছি-
প্রথম বার্তা: ইয়েমেনি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর দম্ভ চূর্ণ করে দিয়েছে; নেতানিয়াহু প্রতিরোধ শক্তির বিরুদ্ধে নিজেকে বিজয়ী হিসেবে দেখানোর চেষ্টা করছিলো। অন্যদিকে, তেলআবিব দাবি করেছে যে হামাস একা হয়ে গেছে এবং তাদেরকে আলোচনার টেবিলে আনা যেতে পারে। ইহুদিবাদীরা যেসব সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে আলোচনার টেবিলে তাদের কাছ থেকে সেসব আদায় করে নেওয়া সম্ভব।
দ্বিতীয় বার্তা: ইয়েমেন তার সশস্ত্র বাহিনীর মাধ্যমে প্রমাণ করেছে যে তারা হাইপারসনিক মিসাইল দিয়ে যথাযথ টার্গেটে হামলা চালাতে সক্ষম। এমন এক সময় ইয়েমেন এই হামলা চালালো যখন নেতানিয়াহু দাবি করেছে যে ইসরায়েলের অভ্যন্তরে আর কোনও বিপদঘণ্টা শোনা যাবে না।
তৃতীয় বার্তা: ইয়েমেনি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা নতুন করে প্রমাণ করেছে। ‘থাড’ নামে পরিচিত ওই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল।
চতুর্থ বার্তা: আগ্রাসন এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ এবং গাজা উপত্যকার মজলুম জনগণকে সমর্থন করার ওপর জোর দেওয়ার ঘটনা প্রমাণ করে ইয়েমেন এমন একটি প্রতিরোধী ব্যবস্থা যারা বিমান হামলা কিংবা হুমকিকে ভয় পায় না এবং শেষ পর্যন্ত গাজার প্রতি সমর্থন অব্যাহত রাখবে।
পঞ্চম বার্তা: আমেরিকাকে সুস্পষ্টভাবে এই বার্তাটি জানিয়ে দিচ্ছে যে এই ক্ষেত্রে বিদ্যমান সমীকরণের ভাষা হল আগুনের ভাষা। ইয়েমেনে হামলা হলে কোনও রেডলাইন থাকবে না এবং আমেরিকার স্বার্থই হবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু।
ষষ্ঠ বার্তা: সপ্তাহজুড়ে এ ধরণের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং তার পরে ইয়েমেনের অবস্থান প্রমাণ করে কোনোরকম সীমারেখা ছাড়াই সন্ত্রাসী ইসরায়েলের সাথে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এটি সেই বার্তা, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সরকারি মুখপাত্র যা স্পষ্টভাবে জোর দিয়ে বলেছিলেন। তিনি বলেছেন: আমরা সন্ত্রাসী ইসরায়েলের অভ্যন্তরে সংবেদনশীল বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করছি। শত্রুদের আগ্রাসনের জবাবে আমাদের কোনও রেডলাইন নেই এবং কোনও নিয়মও মানা হবে না।
অন্যদিকে, এ অঞ্চলের বর্তমান পরিস্থিতিতে সুস্পষ্ট বাস্তবতা হলো ইহুদিবাদী সেনাবাহিনীর প্রাক্তন মুখপাত্রের স্বীকারোক্তি। সে স্বীকার করেছিলো এইসব ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করুক বা না করুক, তারা ইসরায়েলকে পঙ্গু করে দেবে এবং লক্ষ লক্ষ ইসরায়েলি অধিবাসীকে আশ্রয় শিবিরে লুকাতে বাধ্য করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












