ইসলাম খান চিশতির শাসনামলকে মনে করিয়ে দেয় ‘ইসলামপুর’
, ১০ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ সামিন, ১৩৯১ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ঢাকার প্রথম মুঘল সুবেদার ও মুঘল বাহিনীর প্রধান ছিলেন ইসলাম খান চিশতি। তিনিই মূলত মুঘল ঢাকার গোড়াপত্তন করেন। তার পূর্ব নাম ছিল শেখ আলাউদ্দিন চিশতি। সম্রাট জাহাঙ্গীর তাকে ‘ইসলাম খান’ উপাধি দেন।
রাজধানীর মর্যাদা লাভ থেকে শুরু করে শহর-ঢাকার সত্যিকারের প্রবর্তনের কৃতিত্ব অনেকটাই ইসলাম খান চিশতির। এতদ্সত্ত্বেও তার নামে ঢাকার কোনো স্মরণীয় স্থানের নামকরণ হয়নি। শুধু একটি এলাকাই আছে পুরান ঢাকায় তার নামে- ইসলামপুর।
এই ‘ইসলামপুর’ নাম যেন আজও তার শাসনামলকে মনে করিয়ে দেয়। পুরান ঢাকার ঠিক এই মহল্লাতেই তিনি বাস করতেন। বর্তমানে অবশ্য তার বাড়ির কোনো চিহ্নই অবশিষ্ট নেই। এককালের বনেদী এই এলাকা আগে কাঁসা-পিতল, ঘড়ি, বই-পুস্তক প্রভৃতি পণ্যের ব্যবসার জন্য বিখ্যাত ছিল। এখানে মূলত কোম্পানি আমলের ১৭৭৩ সাল থেকে পাইকারি কাপড়ের ব্যবসা শুরু হয়। তবে তার আগে ইসলামপুরে বিভিন্ন ফলের ব্যবসা ছিল, সে জন্য এলাকাটিকে আমপট্টি বলা হতো।
বর্তমানে দেশে তৈরি পোশাকের পাইকারি বাজার হিসেবে খ্যাত রাজধানীর পুরান ঢাকার ইসলামপুর। পাইকারি বাজার হিসেবে অধিক পরিচিত হলেও, খুচরা দোকানের সংখ্যাও এখানে অনেক। বিশেষ করে যারা কাপড় কিনে জামা তৈরি করেন, তাদের সবসময়ের পছন্দ ইসলামপুর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্দেহ ও বাস্তবতার ফারাক, হামের প্রকৃত রোগচিত্রে অস্পষ্টতা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কোথাও তাপপ্রবাহ, কোথাও বৃষ্টির আভাস
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর বাসভবনে থাকবে বাংকার, টানেল
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্পত্তি নিয়ে বিরোধ, সালিশ বৈঠকে মাকে পিটিয়ে রক্তাক্ত করল সন্তানরা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘুমন্ত ছেলেকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টিকা ক্রয়ে দুর্নীতির অভিযোগে ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছেঁড়া নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রিতে মাউশির জরুরি নির্দেশনা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজেটে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা রাখার প্রস্তাব ঢাকা চেম্বারের
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না -আইনমন্ত্রী
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী বাজেটে বাড়তি করের খড়গ আসবে না -বাণিজ্যমন্ত্রী
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দেশকে বিক্রি করে বিএনপি কখনোই কোনও চুক্তি করবে না’
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)