অভিমত:
ইসলামী ব্যাংকের কিছু হলে অন্যান্য ভালো ব্যাংকেরও ক্ষতি হবে
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ইসলামী ব্যাংকের মতো ভালো একটি ব্যাংককে হাতে ধরে ধ্বংস করা হচ্ছে। এই ব্যাংককে এমন একজনের হাতে তুলে দেওয়া হয়েছে, যার সঙ্গে কোনো ভালো ব্যক্তি বা প্রতিষ্ঠান কাজ করতে চাইবে না।
এ জন্য একে একে বিদেশি বিনিয়োগকারীরা ব্যাংকটি ছেড়ে চলে যাচ্ছেন। ব্যাংকটি থেকে নামে-বেনামে টাকা তুলে নেওয়া হয়েছে। যখন এই ব্যাংক থেকে সুবিধা নেওয়ার সময় শেষ হয়ে যাবে, তখন ঠিকই এখন মালিকানায় থাকা লোকটি এই ব্যাংক ছেড়ে যাবেন।
বাংলাদেশ ব্যাংক এখন টাকা ছাপিয়ে ব্যাংকটিকে সহায়তা দিয়ে যাচ্ছে। এতে বাজারে মূল্যস্ফীতি বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক, যার মাধ্যমে সারা দেশের মানুষকে কষ্টে ফেলা হচ্ছে।
এভাবে চলতে থাকলে বাংলাদেশ ব্যাংককে আরও টাকা ছাপাতে হবে। এই ব্যাংককে বাঁচিয়ে রাখতে আর কোনো বিকল্প পথ খুঁজে পাওয়া যাবে না। মনে রাখতে হবে, ব্যাংকটিতে দেড় লাখ কোটি টাকা জমা রয়েছে।
আর দেশের এক কোটির বেশি মানুষ ব্যাংকটিতে টাকা জমা রেখেছেন। ফলে ইসলামী ব্যাংকের কিছু হলে অন্য ভালো ব্যাংকগুলোরও ক্ষতি হবে। তাতে পুরো ব্যাংক খাতের ওপর আস্থার ঘাটতি বাড়বে।
ইসলামী ব্যাংককে নিয়ন্ত্রণে আনার কোনো ইচ্ছা কর্তৃপক্ষের আছে বলে মনে হয় না। থাকলে অনেক আগেই তারা পদক্ষেপ নিত। অনিয়মের কারণে অন্যান্য সরকারি-বেসরকারি ব্যাংকের বড় ঋণ প্রদান বন্ধ করা হলেও ইসলামী ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নীরব ভূমিকায় রয়েছে।
তারা বরং ধারাবাহিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। এ জন্য সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, ব্যাংকটির ভবিষ্যৎ কী হবে। কারণ, পুরো দেশের আর্থিক খাত কোথায় গিয়ে দাঁড়াবে, তা এই ব্যাংকের ওপরই নির্ভর করছে।
-আহসান এইচ মনসুর। নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)