ইসলামপূর্ব যুগের কবিদের খুঁজে বের করছে সৌদি আরব
আরব দেশে পূর্বে বিশিষ্ট আরব কবিদের সঙ্গে যুক্ত বিভিন্ন ঐতিহাসিক স্থানের মানচিত্র তৈরি এবং এগুলোকে নথিভুক্ত করার জন্য একটি প্রকল্প চালু করেছে সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়। গত রোববার সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রকল্পটি ‘আরবি কবিতার বছর’ শিরোনামে সৌদি রাজতন্ত্রের একটি নতুন উদ্যোগের অংশ। প্রকল্পটি বাস্তবায়নে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে পৌর ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ও।
ইতিপূর্বে বিগত বছরটি অর্থাৎ ২০২৩ সালকে ‘আরবি কবিতার বছর’ হিসেবে চিহ্নিত করেছিল সৌদি সরকার।
কবিদের সঙ্গে সংশ্লিষ্ট স্থান খুঁজে বের করার ওই প্রকল্পের অধীনে ইতিমধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদের অসংখ্য স্থানকে তালিকাভুক্ত করা হয়েছে। এসব স্থানে লায়লা আল-আখিলিয়া, কায়েস ইবনে আল-মুলাওয়াহ, ইমরুল আল-কায়েস এবং লাবিদ ইবনে রাবিয়া সহ বিখ্যাত কবিরা বসবাস করতেন।
এ ছাড়া দেশটির কাসিম অঞ্চলে কবি জুহাইর বিন আবি সালমার সঙ্গে যুক্ত আল-রাসের আল-শানানা টাওয়ারের মতো নিদর্শনগুলোকে ইতিমধ্যে নথিভুক্ত করা হয়েছে।
রিয়াদ আর কাসিম অঞ্চল ছাড়াও এই প্রচেষ্টার অংশ হিসেবে আল-বাহা, আল-আহসা, তায়েফ, হাইল, মদিনা, আসির এবং নাজরান সহ অন্যান্য প্রদেশগুলোতেও ইসলামের আগের যুগের কবিদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
কবিদের সঙ্গে সংশ্লিষ্ট স্থানগুলো সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা এবং এসব স্থানে মানুষের চলাচলকে আরও সহজ করে তুলতেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।