ইসরায়েল একটি ‘সন্ত্রাসী সংগঠন’: এরদোয়ান
, ১১ অক্টোবর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
গাজা এবং লেবাননে অব্যাহত বোমাবর্ষণ করতে থাকা দখলদার ইসরায়েলকে ‘জায়নিস্ট সন্ত্রাসী সংগঠন’আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
গত বুধবার (৯ অক্টোবর) রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস এবং ডেভেলপমেন্ট বা একে পার্টির এক সভায় বক্তৃতাকালে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
এরদোয়ান বলেন, একটি রাষ্ট্র এবং একটি সন্ত্রাসী সংগঠন হওয়ার মধ্যে দ্বিতীয়টিকেই পছন্দ করেছিল ইসরায়েল। গত বছর থেকেই এটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবেই কাজ করে আসছে।
ইসরায়েলি সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার ‘হত্যাযজ্ঞ চালানো নেটওয়ার্ক’ ভ্রান্ত ধারণায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সন্ত্রাসবাদী নেতানিয়াহুকে সতর্ক করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, তার ‘প্রমিজড ল্যান্ডের ভ্রম’ তাকে শেষ পর্যন্ত বড় ধরনের হতাশায় সাগরে ডোবাবে।
এ সময় পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন এরদোয়ান। তিনি বলেন, পশ্চিমারা সবার সামনে যুদ্ধবিরতির পক্ষে কথা বলে। অথচ পেছনে পেছনে আবার সন্ত্রাসী ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করতে থাকে। ইতিহাস কখনোই তাদেরকে ক্ষমা করবে না, যারা হাজার হাজার ফিলিস্তিনি শিশু, নারী এবং নাগরিকদের রক্তের জন্য দায়ী দানবকে অভিবাদন জানায়।
তিনি আঞ্চলিক সংলাপ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, আমাদের অঞ্চলের পরিবেশ বিবেচনা করে আমরা বিশ্বাস করি যে, আমাদের আরও কথা বলা দরকার, আমাদের পুনর্মিলন দরকার।
ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রশংসা করেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা খুব ভালো করেই জানি, ফিলিস্তিনি জনগণও মানবতার এবং মুসলমানদের গৌরব রক্ষা করছে’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)