ইসরায়েলে হঠাৎ কেন হামাসের হামলা?
হঠাৎ করেই ইসরায়েলে হামাস কেন হামলা চালালো সেটি নিয়ে বিশ্ব গণমাধ্যমে চলছে তুমুল আলোচনা। এর আগে শুধু ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা করে আসছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। কিন্তু হঠাৎ করে হামাসের এমন মারমুখী মনোভাব বিশ্ব মোড়লদের ভাবিয়ে তুলেছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের হামলার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেখানকার ২০ লাখ বাসিন্দা শনিবার খোলা আকাশের নিচে উদ্বাস্তু অবস্থায় রাত কাটিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, গাজায় হামাসের হামলার জের দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেমেও ছড়িয়ে পড়তে পারে।
শনিবার এক বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, ‘ইসরায়েলের নাগরিকরা, আমরা যুদ্ধে আছি। কোনো অপারেশনে নয়, রাউন্ডে নয়, যুদ্ধে। ’ বিশ্ব গণমাধ্যমে বলা হচ্ছে, এর মধ্য দিয়ে প্রকারান্তরে ফিলিস্তিনি ও হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে নেতানিয়াহু।
দ্য টাইমস অব ইসরাইলের প্রতিষ্ঠাতা সম্পাদক ডেভিড হোরোভিটজ এক বিশ্লেষণধর্মী নিবন্ধে হামাস ইসরায়েলের দুর্বলতার সুযোগ নিয়েছে উল্লেখ করে বলেছে, ‘একটা বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া দরকার। হামাসের এই হামলা ৫০ বছরের আগের একটি ঘটনা স্মরণ করিয়ে দিয়েছে। ১৯৭৩ সালের ৬ অক্টোবর মিশর ও সিরিয়ার নেতৃত্বাধীন জোট অভিযান চালায় ইসরাইলে। সেই সংঘাত ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধ, অক্টোবর যুদ্ধ, রমজান যুদ্ধ, ইয়ম কিপ্পুর যুদ্ধ প্রভৃতি নামে অভিহিত করা হয়েছিল। ১৯৭৩ সালের ৬-২৫ অক্টোবরের মধ্যে সংঘটিত আরব-ইসরায়েল যুদ্ধের ফলে উভয়পক্ষের সম্পর্ক কতটা তিক্ত হয়ে ওঠে, পেছনে ফিরে তাকালেই তার বহু প্রমাণ মিলবে। এই অর্থে বলতে হয়, অর্ধশতাব্দী পর আবারও ইসরাইলের ভূখ-ে ‘নতুন অভিযান’ চালানোর মধ্য দিয়ে বিশ্ব নতুন করে কী দেখবে, সেটাই চিন্তার বিষয়!’
গাজায় হামাস সরকারের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী গাজি হামাদ বলেন, ‘যেসব আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে, এই অভিযান তাদের জন্যও একধরনের বার্তা। ’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এটা তাদের জন্য লজ্জার। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আরব দেশগুলোর প্রতি আমি আহ্বান জানাই। কারণ ইসরায়েল শান্তি ও সহাবস্থানে বিশ্বাস করে, এমন কোনো দেশ নয়। এটা শত্রু রাষ্ট্র; তাদের প্রতিহত করতে হবে। ’
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।