ইসরায়েলের ১০০ সামরিক-বেসামরিক নাগরিককে অপহরণ করেছে হামাস -মার্কিন দূতাবাস
হামাস হামলা চালিয়ে ইসরায়েলের পুলিশ স্টেশন গুড়িয়ে দিয়েছে, সেটাকেই ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। ছবি: এএফপ্হিনংঢ়;হামাস হামলা চালিয়ে ইসরায়েলের পুলিশ স্টেশন গুড়িয়ে দিয়েছে, সেটাকেই ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। ছবি: এএফপি
ইসরায়েলে হামলা চালিয়ে বেসামরিক ও সেনাসদস্যসহ ১০০ জনকে অপহরণ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসের বরাত দিয়ে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (আগের টুইটার) এক পোস্টে মার্কিন দূতাবাস জানিয়েছে, ইসরায়েলে হামাসের সাম্প্রতিক হামলায় ৩০০ জনের বেশি নিহত, ১ হাজার ৮০০ জনের বেশি আহত হয়েছে। এক্সের পোস্টে বলা হয়েছে, অপহৃত ১০০ জনের মধ্যে সামরিক-বেসামরিক নাগরিক রয়েছে।
মানবাধিকার এনজিও অ্যাডামিরের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, প্রায় ৫ হাজার ২০০ ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে রয়েছে, যার মধ্যে ৩৩ জন নারী, ১৭০টি শিশু ও ১ হাজার ২০০ জনের বেশি প্রশাসনিক বন্দী রয়েছে।
এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলও। ইসরায়েলি সেনাদের দাবি, লেবাননের ওই এলাকা থেকে তাদের একটি সেনা স্থাপনা লক্ষ্য করে গুলি করা হয়েছিল। তারাও লেবাননে গোলাবর্ষণ করেছে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।