ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বলিভিয়া
, ১৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ সাদিস ১৩৯১ শামসী সন , ০২ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৭ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল। সেই জেরে দেশটির সঙ্গে সবধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলিভিয়া। মঙ্গলবার (৩১ অক্টোবর) দেশটির সরকার এ ঘোষণা দেয়।
বুধবার (১ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গাজায় ইসরায়েলের হামলাকে ‘আক্রমণাত্মক ও অসামঞ্জস্যপূর্ণ’ সামরিক পদক্ষেপ হিসেবে অ্যাখ্যা দিয়েছে বলিভিয়া।
বলিভিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি বলে, গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ করছে সন্ত্রাসী ইসরায়েল। এ ধরনের কর্মকা- মোটেও গ্রহণযোগ্য নয়।
শিগগিরই গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। সেই সঙ্গে সেখানে ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছে তারা। নিজেরাও সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।
ফিলিস্তিনে হামলার জেরে ল্যাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বলিভিয়া। এছাড়া গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে কলম্বিয়া ও ব্রাজিল।
গত ৭ অক্টোবর সন্ত্রাসী ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নাগরিক নিহত হয়।
এরপর থেকে গাজায় অনবরত বোমা বর্ষণ করছে সন্ত্রাসী ইসরায়েলের বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৩ সপ্তাহের বেশি সময় ধরে চলা সন্ত্রাসী ইসরায়েলি হামলায় ১০ হাজারেরও অধিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)