ইসরায়েলের এক সংস্থা ও একজন ব্যক্তিকে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
দখলদার সন্ত্রাসী ইসরাইলের নানা অপকর্মে শুরু থেকেই পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে আরেক দখলদার যুক্তরাষ্ট্র। কিন্তু রাজনৈতিক নানা কারণে তারাই আবার লোকদেখানো কিছু পদক্ষেপ নিতে বাধ্য হয়। এবং ইসরাইলী অপরাধ চিত্রও প্রকাশ করতে বাধ্য হয়ে থাকে।
সম্প্রতি পশ্চিম তীরের ফিলিস্তিনিদের বসতি দখলকারী ইহুদিদের একটি সংস্থা এবং একজন বেসামরিক নিরাপত্তা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বুধবার মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।
নিষেধাজ্ঞার আওতায় পড়া দখলদার সংস্থাটির নাম হাশোমের ইয়োশ। এই সংস্থার সদস্যদের দাবি করে যে হাশোমের ইয়োশ একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং ইসরায়েলের কৃষকদের রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এই সংস্থার সব সদস্যদের ওপরই বলবৎ হবে।
আর যে ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, তার নাম ইয়িতজাক লেভি ফিলান্ত। সে পশ্চিম তীরের নাবালুস শহরের দক্ষিণাঞ্চলের একটি আবাসনের নিরাপত্তা কর্মকর্তা।
বিবৃতিতে বলা হয়েছে হাশমোর ইয়োশের সদস্যরা এবং ইয়িতজাক লেভি ফিলান্তের বিরুদ্ধে পশ্চিম তীরে ফিলিস্তিনের মারধর, নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং বাস্তুচ্যুত করার অভিযোগ রয়েছে। ইসরায়েলের বেশ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সরকারের কাছ থেকে নিয়মিত অর্থনৈতিক সহায়তা পেতো হাশমোর ইয়োশ।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।