ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান বিএনপি নেতা আমিনুল হকের
গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে মুসলিম সচেতন নাগরিক হিসেবে সবাইকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
গতকাল সোমবার রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ঈদ পুনর্মিলনীতে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে কোমল পানীয় ইসরায়েলি পণ্য হওয়ায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের আহ্বানে খাবার টেবিল থেকে পণ্যটি ফেলে দেন হাজারো নেতাকর্মী।
তিনি বলেন, দেশের মানুষ দ্রুত সময়ের ভেতরে একটি নির্বাচন দেখতে চায়। পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। দেশের মানুষ পরিপূর্ণভাবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চায়। দেশের মানুষ স্বৈরাচারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে চায়। সেটি তখনই সম্ভব যখন দেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।