দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরায়েলকে ‘এক হাজার বছরের যুদ্ধের’ হুঁশিয়ারি দিলেন আরব লীগ মহাসচিব
, ০৪ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ৩১ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলকে ‘এক হাজার বছরের যুদ্ধের’ হুঁশিয়ারি দিলেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত।
তিনি বলেছেন, ইসরায়েল যদি গাজা উপত্যকা বা পশ্চিম তীর দখল করে নেওয়ার চেষ্টা করে তাহলে ‘এমন এক যুদ্ধ শুরু হবে যা এক হাজার বছর ধরে চলবে।
মঙ্গলবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে দেওয়া এক বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন আহমেদ আবুল গেইত।
তিনি বলেন, দখলীকৃত ভূখ- থেকে ফিলিস্তিনি জনগণকে বের করে দেওয়ার যেকোনও প্রচেষ্টার ফল হবে ভয়াবহ এবং সেক্ষেত্রে ‘এক হাজার বছরের জন্য একটি দীর্ঘমেয়াদি যুদ্ধ শুরু হবে।
এ সময় তিনি গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফা শহরে স্থল অভিযান চালানোর ব্যাপারেও তেল আবিবকে সতর্ক করে দেন।
আরব লীগের মহাসচিব ফিলিস্তিনি ভূখ- থেকে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সরিয়ে নেওয়ার জন্যও ইসরায়েলের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে ‘দ্বিরাষ্ট্র-ভিত্তিক’ সমাধানের সম্ভাবনা প্রসঙ্গেও কথা বলেন আবুল গেইত।
তিনি বলেন, ইসরায়েল যদি ফিলিস্তিনি ভূখ-ে অবৈধ বসতি নির্মাণের কাজ বন্ধ করে তাহলেই কেবল সেরকম কিছু সম্ভব।
তিনি বলেন, গাজায় ইসরায়েল ফিলিস্তিনি জনগোষ্ঠীর সঙ্গে যে আচরণ করছে তার ফলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিশেষ করে মিশর ও জর্ডানের সঙ্গে তেল আবিবের স্বাক্ষরিত শান্তি চুক্তিগুলো হুমকির মুখে পড়েছে। তিনি ইসরায়েলকে গাজায় আগ্রাসন বন্ধ করে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করার জন্য আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)