দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরাইলে ব্যাপক বিশৃঙ্খলা, গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে তারা
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৩ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
উগ্র ইহুদিবাদীরা ইসরাইলের বেশ কয়েকটি সেনা ঘাঁটি ও সামরিক আদালতে হামলা চালানোর পর ইসরাইলি গণমাধ্যমগুলো তাদের বিশ্লেষণে বলেছে, ইসরাইলে ব্যাপক বিশৃঙ্খলা শুরু হয়েছে এবং এটি একটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে।
আল-জাযিরা এক প্রতিবেদনে জানিয়েছে, এরইমধ্যে ইহুদিবাদীদের নিজেদের মধ্যে মতবিরোধ ও সহিংসতা প্রতিদিনই বাড়ছে। গত কয়েকদিন ধরে ইসরাইলের বিভিন্ন স্থানে ইহুদিবাদীদের নিজেদের মধ্যে সংঘর্ষ চলার খবর পাওয়া গেছে।
সম্প্রতি উগ্র ইহুদিবাদীরা নেগেভ মরুভূমিতে অবস্থিত সদে তেমিরন সামরিক ঘাঁটিতে হামলা চালায়।
লেবাননের বার্তা সংস্থা আন-নাশরা জানিয়েছে, উগ্র ইহুদিবাদীরা ‘নেতানিয়া’ বসতির নিকটবর্তী ‘বেইত লিদ’ সামরিক ঘাঁটিতে হামলা চালায়। প্রায় ১,২০০ ইহুদিবাদী ওই ঘাঁটিতে হামলা চালায় এবং এদের মধ্যে কয়েক ডজন লোক দরজা ভেঙে ঘাঁটিটির ভেতরে ঢুকে পড়ে। এই ঘটনা সামাল দিতে ইসরাইল তার তিন ব্যাটেলিয়ন সেনাকে বেইত লিদে পাঠাতে বাধ্য হয়। ওই ব্যাটেলিয়নগুলোকে গাজায় পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছিল।
ইসরাইলি দৈনিক মাআরিভ এক প্রতিবেদনে লিখেছে, ইসরাইল এখন আর সহিংসতার দ্বারপ্রান্তে নেই বরং গ-গোলের ভেতরে প্রবেশ করেছে। একটি সেনা ঘাঁটিতে কয়েক ডজন নয় বরং কয়েকশ’ বিক্ষোভকারীর অনুপ্রবেশের যে ভিডিও প্রকাশিত হয়েছে তা থেকে বলা যায়, ইহুদিবাদী ইসরাইলি সমাজে ভয়ঙ্কর ফাটল দেখা দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)