ইসরাইলের সামনে কুমির, পেছনে বাঘ
গত ৭ অক্টোবর ২০২৩ তারিখে হামাস যোদ্ধারা ইসরাইলে অতর্কিত এক হামলা পরিচালনা করে। ওইদিন হামাস যোদ্ধারা ২৫০ জন ইসরাইলি সৈন্য ও নাগরিককে অপহরণ করে ইসরাইল থেকে গাজায় নিয়ে যায়। এর প্রতিশোধ নিতে ইসরাইল ওইদিনই গাজায় তিন লাখ সৈন্য মোতায়েন করে। গাজাকে চারিদিক দিয়ে ইসরাইল ঘিরে ফেলে। একই সাথে ইসরাইল আকাশ থেকে বিমান হামলা শুরু করে। কিন্তু এতদিনেও দখলদার ইসরাইল যুদ্ধরত একজন হামাস সদস্যকেও কোনো ক্ষতি তারা করতে পারেনি।
দিন যত গড়াচ্ছে দৃশ্যপটের পরিবর্তন হচ্ছে। ইসরাইলের কাগুজে বাঘ যেন আজ ইঁদুরের অবস্থানে চলে এসেছে। কারণ গাজার চারিদিকে মোতায়েনকৃত ইসরাইলি সৈন্যরা ভয়ে রীতিমতো গর্তে ঢুকার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। ইতোমধ্যেই তারা কাপুরুষতার পরিচয় দিয়েছে। তারা বিমান হামলা করে শুধু নিরীহ শিশু ও নারীদের হত্যা করে চলেছে। দীর্ঘ সাড়ে তিন মাসেও তারা একজন হামাস সদস্যেরও সন্ধান করতে পারেনি।
গাজা পৃথিবীর ক্ষুদ্র ও অখ্যাত এক উপত্যকা, যার আয়তন মাত্র ১৭ বর্গমাইল। সেখানে কোথাও বন্দি করে রাখা আছে ইসরাইলি ২৫০ নাগরিক। অথচ, ইসরাইলি বাহিনী বন্দিদের একজনকেও উদ্ধার করতে পারেলো না!
স্থলপথে ইসরাইলের সেনারা হামাসের কাছে চরমভাবে মার খেয়েছে ও খাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, প্রতিদিনই ইসরাইল গাজায় নতুন নতুন হামলার শিকার হচ্ছে।
প্রতিদিন ইসরাইলের অপেক্ষাকৃত চৌকস এলিট ফোর্স গাজায় মোতায়েন করছে। কিন্তু তারা কিছুতেই কিছু করতে পারছে না। হামাসের কৌশলের কাছে তারা বারবার হেরে যাচ্ছে। অধিকন্তু প্রতিদিন ইসরাইলের শত শত সামরিক কমান্ডার হামাসের হামলায় মৃত্যুবরণ করছে, নয়তো পঙ্গু হচ্ছে।
যারা মনে করছিল, মাত্র এক ঘণ্টার মধ্যে হামাসকে নির্মূল করে গাজার নিয়ন্ত্রণ হাতে নেবে, তারা আজ চরম হতাশায় ভুগছে। দীর্ঘ প্রায় সাড়ে তিন মাসে তাদের অর্জন শূন্য। তারা এখন হতাশা আর ব্যর্থতার সাগরে হাবুডুবু খাচ্ছে। ইসরাইলের ব্যর্থতা আর কাপুরষতার খবর এখন গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। যারা অস্ত্র শক্তির বলে মধ্যপ্রাচ্যকে ভেড়া বানিয়ে ফেলেছিল তারা আজ যুদ্ধবিরতির প্রস্তাব করছে।
এক খবরে প্রকাশ, ইসরাইলের হামলায় ইসরাইলের বন্দিরাই আহত হয়েছে। নেতানিয়াহু এ খবর জানতে পেরে কাতারের মাধ্যমে বন্দিদের জন্য ওষুধ পাঠাতে ব্যকুল হয়ে উঠেছে।
যাহোক, ইসরাইলি সামরিক বিশ্লেষকরা এ যুদ্ধে তাদের চূড়ান্ত পরাজয় উপলব্ধি করছে। আমরিকার সাবেক ও বর্তমান সামরিক বিশ্লেষকরাও একই মত পোষণ করেছে। অবস্থা বেগতিক দেখে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন দ্বিরাষ্ট্রতত্ত্বের বিষয়টি বিবেচনা করতে বাধ্য হচ্ছে।
ইতোমধ্যে ইসরাইলের অগণিত সৈন্য নিহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে। ভীত-সন্ত্রস্ত ইসরাইলি সৈন্যরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। প্রতিদিন হাজার হাজার সৈন্য পলায়ন অব্যাহত রেখেছে। তাদের ৩০ হাজার সৈন্য পাগল হয়ে গিয়েছে। ইসরাইলের হাসপাতালগুলোতে পাগল রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ফলে হাসপাতালে আসন সংকট দেখা দিয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে। তাদের অনেকে রাফাহ সীমান্ত পাড়ি দিয়ে বিভিন্ন দেশে চলে যাচ্ছে।
আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, যুদ্ধক্ষেত্রে ইসরাইলের ২৫ হাজার সৈন্য পঙ্গুত্ববরণ করেছে। কারো হাত, কারো পা, চোখ, কান ইত্যাদি উড়ে গেছে। কেউবা বাকহীন বোবায় পরিণত হয়েছে। যারা আর কখনও যুদ্ধে ফিরতে পারবে না।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।