দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার দাবি ৬০ ব্রিটিশ এমপি’র
, ২৮শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৬ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
দখলদার ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে চিঠি লিখেছে দেশটির ৬০ জনেরও বেশি এমপি। তারা ইসরাইলের অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করার আহবান জানিয়েছে।
গত জুমুয়াবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
গত বুধবার (২৭ নভেম্বর) রাতে ব্রিটিশ এমপি রিচার্ড বারগন ও ইমরান হুসাইনের উদ্যোগে চিঠিটি পাঠানো হয়। এতে সই করেছে প্রাক্তন লেবার পার্টির নেতা জেরেমি করবিন, গ্রিন পার্টির সহনেতা কার্লা ডেনিয়ারসহ লেবার, লিবারেল ডেমোক্র্যাট, প্লেড কেমরি, ও স্কটিশ ন্যাশনাল পার্টির বেশ কয়েকজন এমপি।
চিঠিতে উল্লেখ করা হয়, গত জুলাই মাসে আন্তর্জাতিক আদালত (আইসিজে) একটি মতামত প্রকাশ করে জানায়, ‘ফিলিস্তিনি ভূখ-ে ইসরাইলের দখল অবৈধ এবং এটি যত দ্রুত সম্ভব বন্ধ করা উচিত। বিশ্বের সকল রাষ্ট্রের উচিৎ ইসরাইলের এই অবৈধ দখলদারিত্বকে বৈধ বলে স্বীকৃতি না দেওয়া এবং তাদেরকে কোনো সহায়তা না করা।
চিঠিতে এমপিরা ব্রিটিশ সরকারকে কিছু দাবি জানিয়েছে। দাবিগুলো হলো- অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে হবে, ইসরাইলের সঙ্গে বিদ্যমান ও চলমান বাণিজ্য সম্পর্ক পুনরায় পর্যালোচনা করতে হবে এবং ইসরাইলে অস্ত্র রফতানি স্থগিত করতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘আইসিজে-এর মতামত অনুযায়ী, যুক্তরাজ্যের উচিত আন্তর্জাতিক আইন রক্ষায় এগিয়ে আসা।’
ব্রিটিশ সংসদেও কয়েকজন এমপি এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। এমপি রিচার্ড বারগন বলেছে, ‘আমরা ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অনুমতি দিতে পারি না। আমাদের সরকারকে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে হবে যে, যুদ্ধাপরাধ ও আইন লঙ্ঘনের পরিণতি সবাইকে ভোগ করতে হবে।’
আরেক এমপি ইমরান হুসাইন বলেন, ‘ইসরাইলের যুদ্ধাপরাধ এবং অবৈধ দখলদারিত্ব বন্ধে এই নিষেধাজ্ঞাগুলো প্রয়োজনীয়। আমাদের সরকারকে আন্তর্জাতিক আইন সমর্থন করার জন্য পদক্ষেপ নিতে হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)