হামাসের বীরত্ব:
ইসরাইলের একাধিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
, ১২ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৫ নভেম্বর, ২০২৪ খ্রি:, ৩০ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাবালিয়া ক্যাম্পের আল ক্বাসাসিব এরিয়ার প্রাঙ্গণে একদল ইসরাইলি পদাতিক সন্ত্রাসী সেনাদলের বিপক্ষে জিরো ডিস্ট্যান্স থেকে লড়াইয়ে লিপ্ত হয়ে তাদেরকে খতম করেছে আল-কুদস ব্রিগেড যোদ্ধারা।
এদিকে প্রথমবারের মতো দখলদার ইসরাইলের সন্ত্রাসী সেনাদের সদর দফতরে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। লেবাননের গোষ্ঠীটি বলেছে, তেল আবিবের কিরিয়ায় অবস্থিত ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।
গত বুধবার (১৩ নভেম্বর) হিজবুল্লাহ বলেছে, তেল আবিবের কিরিয়া সামরিক ঘাঁটিটি ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর (আইডিএফ) সদর দফতর। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট রুম ও বিমান বাহিনীর নিয়ন্ত্রণ ও তত্ত¦াবধান কার্যালয়ও এখানে অবস্থিত। এছাড়া বিভিন্ন সামরিক সরঞ্জাম, পরিবহন ইউনিট এবং একটি ইঞ্জিন কারখানাও রয়েছে।
ঘাঁটিটি দখলকৃত হাইফা শহরের দক্ষিণে এবং লেবানন-ফিলিস্তিন সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। গোষ্ঠীটি দাবি করেছে, বেশ কয়েকটি অ্যাটাক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ড্রোনগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
এছাড়াও হিজবুল্লাহ সন্ত্রাসী ইসরাইলের হুনিন ব্যারাকে রামিম ব্রিগেডের কমান্ড সেন্টারে একটি ড্রোন হামলা চালায়। সেখানে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
হিজবুল্লাহ আরও জানায় যে, তারা শেখ দান্নুন গ্রামের উত্তরে অবস্থিত ইসরাইলি বাহিনীর ১৪৬তম ডিভিশনের একটি লজিস্টিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে এবং আক্কা শহরের উত্তরে শ্রাগা ঘাঁটিতেও একটি ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে।
এই অভিযানগুলোর অংশ হিসেবে তেলআবিবে র দক্ষিণে অবস্থিত তেলনফ বিমান ঘাঁটিতেও আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। আর এসব হামলায় দখলদার ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)